admin
প্রকাশিত: 11:05 AM, July 4, 2024
কক্সবাজারে টেকনাফ উপজেলায় নাফনদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হওয়ার দুদিন পর রোহিঙ্গা বাবা-ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩ জুলাই) বিকেলে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফনদীর দমদমিয়া কেয়ারি জাহাজ ঘাট এলাকা থেকে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন নৌ-পুলিশের টেকনাফ স্টেশনের ইনচার্জ পরিদর্শক তপন কুমার বিশ্বাস।
মৃতরা হলেন টেকনাফ উপজেলার জাদিমুরা ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৭ ব্লকের মৃত ছালামত উল্লাহর ছেলে নুর উল্লাহ (৩৭) এবং নুর উল্লাহর ছেলে রুহুল আমিন (১৩)।
গত সোমবার প্রতিদিনের মত মাছ শিকারে গিয়ে নিখোঁজ হয়েছিলেন তারা।
মৃতদের স্বজন ও স্থানীয়দের বরাতে পুলিশ পরিদর্শক তপন বলেন, নুর উল্লাহ ও তার ছেলে রুহুল আমিন নাফনদীতে নিয়মিত মাছ ধরতেন। নদীর তীর ঘেঁষে তারা টানা জাল দিয়ে মাছ ধরতেন। সোমবার সকালে বাবা-ছেলে মিলে প্রতিদিনের মত মাছ ধরতে যান। একপর্যায়ে স্রোতের টানে ছেলে রুহুল আমিন ভেসে যায়। এসময় ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবাও ভেসে গিয়ে নিখোঁজ হন।
এদিকে সন্ধ্যার পরও বাবা-ছেলে বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করতে শুরু করেন। কিন্তু তাদের সন্ধান পাননি তারা। পরে মঙ্গলবার সকালে স্বজনরা নৌ-পুলিশ বিষয়টি জানান।
তপন জানান, বুধবার বিকেলে নদীর দমদমিয়া কেয়ারি জাহাজ ঘাটে দুজনের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশে খবর দেন। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় বাবা-ছেলের মরদেহ উদ্ধার করে।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ