editor
প্রকাশিত: 9:02 AM, September 22, 2024
সুজন চক্রবর্তী, আসাম প্রতিনিধিঃ ভারতের বেঙ্গালুরুর মল্লেশ্বরমে একটি ফ্ল্যাটের ফ্রিজের ভিতর থেকে মিলল তরুণীর টুকরো টুকরো দেহের অংশ । ফ্রিজের ভিতর থেকে প্রায় ৩০টি টুকরো পাওয়া গেছে ।
শনিবার (২১ সেপ্টেম্বর ) ঘটনাটি জানার পর তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।
পুলিশ ফ্ল্যাটের রাস্তা বন্ধ করে দিয়ে তদন্ত শুরু করে । দেহাংশ উদ্ধারের পর পুলিশের প্রাথমিক অনুমান ২৯ বছরের ওই তরুণীকে ৪ থেকে ৫ দিন আগে খুন করা হয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশের উচ্চপদস্থ কর্তারা । পুলিশের অতিরিক্ত কমিশনার সতীশকুমার সাংবাদিকদের জানিয়েছে, ” মৃত তরুণীকে শনাক্ত করা গেছে । তবে তদন্তের স্বার্থে এখন কিছু বলা সম্ভব নয় ।” ঘটনাস্থলে স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালানো হয়েছে । ফরেনসিক বিশেষজ্ঞরা আঙুলের ছাপ ও অন্যান্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছে । পুলিশ ও স্থানীয় সূত্রে প্রকাশ, ৩ মাস আগে তরুণী এই এক কামরার ফ্ল্যাটে আসেন। স্থানীয় বাসিন্দারা জানান, ” ও বেশি কথা বলত না। এখানে একাই থাকত। সকালে বেরিয়ে সেই রাতে বাড়ি ফিরত। কিছুদিন আগে ওর দাদা এখানে এসেছিল। তিনি চলে যাওয়ার পর ওর মা ও বোন আসেন। সেই সময় তাঁরা দুর্গন্ধ পেয়ে ফ্রিজ খুলে দেখে এই অবস্থা।” কে বা কারা তরুণীকে খুন করেছে তা নিয়ে ধোঁয়াশা ।
প্রশ্ন উঠছে জীবিত অবস্থায় তাঁর দেহ টুকরো করা হয়েছে না কি খুনের পরে এই নৃশংস কান্ড ? তরুণীর ফ্ল্যাটে কারা আসতেন সবদিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা ।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।