editor
প্রকাশিত: 10:44 PM, July 21, 2023
ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট জেলার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা বারের এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম বলেছেন, তাজ উদ্দিন এলাকার মানুষের হৃদয়ে আজীবন স্মরনীয় হয়ে থাকবেন। তিনি নিরবে নিভৃতে এলাকার উন্নয়নে কাজ করে গেছেন। তাঁর আদর্শ ও স্মৃতিকে ধরে রেখে সমাজের মানুষের জন্য আমাদেরকে কাজ করতে হবে। তিনি তাঁর কর্মের মাধ্যমে আমাদের মাঝে বেঁচে থাকবেন আজীবন। আমরা মরহুম তাজ উদ্দিন এর আত্ম মাগফেরাত কামনা করছি।
তিনি শুক্রবার (২১ জুলাই) সন্ধ্যায় নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ হলে ধল উন্নয়ন সংসদ সিলেটের উদ্যোগে ধল উন্নয়ন সংসদ সিলেটের উপদেষ্টা তাজ উদ্দিন এর স্মরণে শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ধল উন্নয়ন সংসদ সিলেটের সভাপতি লোহানী আজাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাখাওয়াত চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক পিকলু রায় চৌধুরীর যৌথ পরিচালিনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ধল উন্নয়ন সংসদ সিলেটের উপদেষ্টা নুরুল হোসেন চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হক তালুকদার, ধল উন্নয়ন সংসদের সাবেক সভাপতি অমর চাঁদ দাশ বকু, ধল আদর্শ যুব পরিষদ সিলেটের সভাপতি সারফুদ্দিন মিয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সহ সভাপতি পবিত্র কুমার তালুকদার, হাওর উন্নয়ন পরিষদের সভাপতি মনোরঞ্জন তালুকদার, সদস্য ফয়েজ আহমদ সৈকত, মরহুমের বড় ছেলে যুক্তরাজ্য প্রবাসী শাহিন মিয়া, ২য় ছেলে যুক্তরাজ্য প্রবাসী শিপন মিয়া, প্রণয় চক্রবর্তী, খালেদ মিয়া,
সামিদুল হক, রিংকু তালুকদার, মকু মিয়া, ধল উন্নয়ন সংসদ সিলেটের কার্যকরি সদস্য এডভোকেট মির্জা হোসাইন, আং জব্বার, আফতাব উদ্দিন, স্বপন রায়, প্রাণেশ চৌধুরী, সিদ্ধার্থ রায় চৌধুরী, অসীম রায়, মাফি মিয়া, ইমরান চক্রবর্তী প্রমুখ। বিজ্ঞপ্তি
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১