editor
প্রকাশিত: 9:35 PM, July 14, 2023
শায়খুল হাদিস হজরত মাওলানা মুখলিছুর রহমান কিয়ামপুরী বলেছেন, মাওলানা আব্দুল মতিন ধনপুরী আজীবন ইসলামের খেদমত করে গেছেন। তিনি ছিলেন একজন আলেমেদ্বীন। তাঁর অজস্র শিক্ষার্থী আজ দেশের বিভিন্ন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। তাদের মাঝেই তিনি আজীবন বেচে থাকবেন।
তিনি শুক্রবার (১৪ জুলাই) বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেটের বর্ষীয়ান আলেমেদ্বীন, ইসলামি রাজনীতির আদর্শ ব্যক্তিত্ব, নগরীর জিন্দাবাজার বায়তুল আমান জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব শায়খুল হাদিস হজরত মাওলানা আব্দুল মতিন ধনপুরী রাহ.-এর স্মরণে শায়খ মাওলানা আব্দুল মতিন ধনপুরী রাহ. ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভা ও দু’আ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, আব্দুল মতিন আমাদের সকলের মাঝে যুগ যুগ ধরে একজন ইসলামের খাদেম হিসেবে বেঁচে থাকবেন। আমাদের উচিত তাঁর অসমাপ্ত কাজগুলোকে এগিয়ে নেয়া।
শায়খ মাওলানা আব্দুল মতিন নবিগঞ্জীর সভাপতিত্বে আলোচনা সভা ও দু’আ মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শায়খুল হাদিস হযরত মাওলানা হাফিজ মনসুরুল হাসান রায়পুরী, হযরত মাওলানা শায়খ রেজাউল করিম জালালী।
মাহফিল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব সৈয়দ মুহাম্মদ কাওছার আলী ও সহকারি সদস্য সচিব মাওলানা মো. মনযুর আহমদের যৌথ পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাওলানা ফজলুল করিম মিনহাজ, হাফিজ আব্দুল্লাহ ফাহমিদ। আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাওলানা মুহিবুর রহমান মিটিপুরী, মাওলানা কুতুব উদ্দিন চৌধুরী সিরাজী, মাওলানা মুতাসিমবিল্লা জালালী, মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, সৈয়দ আহমদ আলী, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা কাজী রশীদ আহমেদ, মাওলানা আব্দুস সালাম, মাওলানা জহুরুল হক, মাওলানা মুফতী ফয়জুল হক জালালাবাদী প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন শায়খ মাওলানা আব্দুল মতিন নবিগঞ্জী।
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১