editor
প্রকাশিত: 5:36 PM, June 5, 2025
পবিত্র ঈদুল আযহা ও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) সিলেটের উদ্যোগে আয়োজিত হয়েছে বর্ণিল সাজে মেহেদী উৎসব। প্রতি বছরের মতো এবারও উৎসবটি পালন করা হয় উৎসবমুখর পরিবেশে।
বৃহস্পতিবার (৫ জুন) সকালে নগরীর জিন্দাবাজারস্থ লতিফ সেন্টারের ২য় তলায় গ্রাসরুটস এর শো-রুমে এই উদ্বোধণ করা হয়। অনুষ্ঠানটি চলবে ১১টা পর্যন্ত। অনুষ্ঠানে গ্রাসরুট সিলেট শাখার ২৫ জন নারী সদস্য অংশগ্রহণ করেন এবং তাদের হাতে মেহেদী পরিয়ে দিনটিকে উদযাপন করেন।
আয়োজকরা বলেন, পবিত্র ঈদুল আযহা ও বিশ্ব পরিবেশ দিবস এই দুটি গুরুত্বপূর্ণ উপলক্ষ একসাথে আমাদের মাঝে এসেছে। এই দিনে আমরা তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুট) সিলেটের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবারও মেহেদী উৎসবের আয়োজন করেছি। আমাদের ২৫ জন সদস্যকে নিয়ে এই ছোট্ট আয়োজনের মাধ্যমে আমরা চেয়েছি আনন্দ ভাগাভাগি করতে, নিজেদের মাঝে ভালোবাসা ও বন্ধনকে আরও দৃঢ় করতে। মেহেদী শুধু একটি রঙ নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং নারীর সৌন্দর্যের এক মনোমুগ্ধকর প্রকাশ। পাশাপাশি আজকের দিনটি বিশ্ব পরিবেশ দিবসও। আমরা বিশ্বাস করি, নারীর সৌন্দর্য যেমন মেহেদীতে ফুটে উঠে, তেমনি পরিবেশের সৌন্দর্যও রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। আমরা গ্রাসরুটের পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ঈদের আনন্দ হোক সবার ঘরে ঘরে, ছড়িয়ে পড়ুক ভালোবাসা, সহমর্মিতা ও একতার বার্তা।
এসময় বক্তব্য রাখেন, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর সিইও হিমাংশু মিত্র, সদস্য অনিতা দাশ গুপ্ত, সালমা বেগম, নাদিরা সুলতানা রুমু, ফাতেমা সুলতানা, রেশমা খানম। এছাড়াও তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
5 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি মোকাবিলায় বর্তমান সরকার দেশব্যাপী ব্যাপক
5 সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা
5 ৬৭ বছর ধরে একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ার প্রত্যয়ে কাজ করছে পূবালী ব্যাংক। দেশের আর্থিক সেক্টরে যে কোন ক্রাইসিস মোকাবেলায়
2 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী
3 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে
3 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র
3 আরেক পার্টনার খলিলের নাম সামনে, অপকর্মে ব্যবহার হচ্ছে পুরোনো নিলামের কাগজ বিশেষ প্রতিনিধি: সিলেটের সীমান্তজুড়ে আওয়ামী লীগের প্রভাবে গড়ে
1 স্টাফ রিপোর্টার: রাজনীতির পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গেছে সিলেটের সীমান্তবর্তী এলাকার চোরাচালানের চাবিকাঠি। গোয়াইনঘাট, কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায়