editor
প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, জুন ১৩, ২০২৫
স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটে সবচেয়ে আলোচিত ও বিতর্কিত নাম ছিল হিরন মাহমুদ নিপু। একসময় কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি এবং পরবর্তীতে সিলেট মহানগর যুবলীগের প্রভাবশালী নেতা ও ৩৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনকারী এই ব্যক্তি বর্তমানে রয়েছেন যুক্তরাজ্যে, যেখানে সম্প্রতি ড. মুহাম্মদ ইউনূসবিরোধী আন্দোলনে তাকে সরাসরি দেখা গেছে।
জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর হিরন মাহমুদ নিপুর বিরুদ্ধে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, তার বিরুদ্ধে একাধিক মামলা, রাজনৈতিক নিপীড়ন ও সহিংসতায় জড়িত থাকার।
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে সিলেটে অন্যতম হামলাকারী হিসেবেও তার নাম উঠে আসে, যা তাকে আইনগতভাবে বহুলভাবে আলোচিত করে তোলে। তার বিরুদ্ধে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় উল্লেখিত মামলা সহ অসংখ্য মামলা রয়েছে। কয়েকটি মামলার নং (১) এসএমপি এর কোতয়ালী মডেল থানার এফআইআর নং-১৮, তারিখ- ০৭ জানুয়ারি, ২০২৫; জি আর নং-১৮, তারিখ- ০৭ জানুয়ারি, ২০২৫। (২) এসএমপি এর কোতয়ালী মডেল থানার, এফআইআর নং-৩৭, তারিখ- ২৭ সেপ্টেম্বর, ২০২৪; জি আর নং-৪৩৬, তারিখ- ২৭ সেপ্টেম্বর, ২০২৪। (৩) এসএমপি এর কোতয়ালী মডেল থানার এফআইআর নং-৩১, তারিখ- ১৮ সেপ্টেম্বর, ২০২৪; জি আর নং-৪৩০, তারিখ- ১৮ সেপ্টেম্বর, ২০২৪। (৪) এসএমপি এর শাহপরাণ (রঃ) থানার, এফআইআর নং-১৭, তারিখ- ১৬ সেপ্টেম্বর, ২০২৪; জি আর নং-২৩২, তারিখ- ১৬ সেপ্টেম্বর, ২০২৪।
সরকার পতনের পর সিলেটের বালুচর এলাকায় তার ব্যক্তিগত বাসভবন ও গাড়ি বিক্ষুব্ধ জনতা একাধিকবার ভাঙচুর করে। শুধু তাই নয়, একপর্যায়ে তার বাড়িতে আগুনও ধরিয়ে দেওয়া হয়। ওই সময় থেকেই নিপু ছিলেন আত্মগোপনে। এদিকে ঘনিষ্ঠজনদের বরাতে জানা যায়, হিরন মাহমুদ নিপু কয়েকদিন আত্মগোপনে থাকার পর প্রথমে ভারতে পালিয়ে যান। এরপর, চলতি বছরের গত মাসে তিনি যুক্তরাজ্যে প্রবেশ করেন।
প্রশ্ন উঠেছে, বৈষম্য বিরোধী আন্দোলনের একজন আসামী কীভাবে কোনো ধরনের সরকারি বাধা ছাড়াই দেশত্যাগ করলেন? তার নামে যদি সতর্কতা জারি থাকত, তাহলে সীমান্ত বা বিমানবন্দরে তাকে থামানো যেত না?
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা ইমিগ্রেশন কতৃর্পক্ষের কোনো ধরনের বাধা ছাড়াই তার দেশত্যাগ প্রশাসনিক গাফিলতি, না কি চাপের মুখে কোনো ‘সফট করিডোর’, তা এখন অনুসন্ধানের দাবি রাখে।
গত বৃহস্পতিবার লন্ডনে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস বিরোধী একটি কর্মসূচিতে ব্রিটিশ আওয়ামী লীগের নেতা-কর্মীর সঙ্গে দেখা যায় হিরন মাহমুদ নিপুকে। লন্ডনের রাজপথে প্রকাশ্যে ১১ মাস পর তার এমন দৃশ্যমানতা জনমনে বিস্ময় সৃষ্টি করেছে।
মামলার আসামী কীভাবে দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়িয়ে আন্তর্জাতিক মাটিতে সক্রিয় হয়ে উঠতে পারেন, সেই প্রশ্ন এখন শুধু সিলেটের জনগণের নয়, এটি গোটা জাতির জবাব চাওয়া প্রশ্নে পরিণত হয়েছে।
7 সিলেটের দক্ষিণ সুরমায় উৎসবমুখর পরিবেশে ‘বীর মুক্তিযোদ্ধা তিতন মিয়া স্মৃতি ২য় ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪
2 সিলেটের শিক্ষাঙ্গনে অনন্য এক ইতিহাস সৃষ্টি করল জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (জেসিপিএসসি)। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এ সারা বাংলাদেশের
1 সিলেটের মালনীছড়া চা বাগানের গরীব ও অসহায় চা শ্রমিকদের মাঝে বস্ত্র বিতরণ করেছে রোটারী ক্লাব অব সিলেট। শুক্রবার (২৩
5 বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ছোট ছেলে এবং বিএনপির চেয়ারম্যান তারেক
3 সাবেক ছাত্রনেতা ও পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান জামানের পিতা তেরা মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
8 শান্তিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে সিলেটে বসবাসরত সুনামগঞ্জের বিভিন্ন পেশাজীবীদের সাথে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি ও ধানের শীষের
3 পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামান ও ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহেদ তালুকদারের পিতা ও জগন্নাথপুর উপজেলার কামারখাল
2 সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিগত