editor

প্রকাশিত: 9:38 PM, October 2, 2025

শ্রমিক উইং এনসিপির সাথে ব্যাটারি চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের মতবিনিময়

শ্রমিক উইং এনসিপির সাথে ব্যাটারি চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের মতবিনিময়

শ্রমিক উইং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সাথে জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় নগরীর তালতলাস্থ সংগঠনের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে ও শ্রমিক উইং এনসিপির জেলা শাখার যুগ্ম সম্পাদক লোকমান আহমদের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শ্রমিক উইং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সংগঠক শিব্বির আহমদ, মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সহ সভাপতি আব্দুল জলিল, জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক আব্দুস সোবহান, এনসিপি জেলা সদস্য নাদিম মাহমুদ, মঈন উদ্দিন, শ্রমিক নেতা শাহজাহান সিরাজ, জবলু মিয়া, শহীদ বকস, কবির আহমদ, সাইদুল ইসলাম, আব্দুল আজিজ, কয়েস আহমদ রাজু, আব্দুল জব্বার, আজমল হোসেন, রিয়াজুল ইসলাম, জুয়েল আহমদ, শামীম আহমদ প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত মতবিনিময় সভায় অসংখ্য মালিক-শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়নে শ্রমজীবী শ্রমিকদের অবদান রয়েছে। তাদেরকে বঞ্চিত রেখে কখনো উন্নয়ন সম্ভব নয়। জুলাই-গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার পাশাপাশি শ্রমিকরা আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখে অনেকেই প্রাণ দিয়েছেন এবং এখনও অসুস্থ্য রয়েছেন অনেক শ্রমিকরা। কিন্তু দুঃখজনক হলেও সত্য অন্যান্য জেলায় ব্যাটারি চালিত রিক্সা চলাচল করলেও সিলেটে তা চলতে দেওয়া হচ্ছে না। গরীব, অসহায়, দিনমজুর শ্রমিকদের পরিবার-পরিজনদের কথা বিবেচনা করে রোড পারমিট প্রদান করা সময়ের দাবি। বক্তারা রিক্সা বন্ধ রেখে শ্রমিকদের আর কষ্ট না দিয়ে আলোচনার মাধ্যমে ভিআইপি রোড বাদ দিয়ে অন্যান্য রোডে রিক্সা চলাচলের সুযোগ করে দেওয়ার জন্য সিলেটে জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার এর প্রতি আহ্বান জানান সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

গোলাপগঞ্জে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত

গোলাপগঞ্জে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত

সিলেটের গোলাপগঞ্জে ‘ ডায়বেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ স্লোগানকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস

আবৃত্তিকথন’র প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

আবৃত্তিকথন’র প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

আবৃত্তি শুধু প্রয়োগ শিল্প নয়, নিত্যজীবন মানোন্নয়নের সহজ বিধানও। রূপ-রস-গন্ধ-স্পর্শকে শব্দের মাধ্যমে বোধের কাছে নিয়ে যাওয়া এবং সেই অখণ্ড বোধকে

শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে: নজরুল ইসলাম

শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে: নজরুল ইসলাম

সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে।

সরকারি কর্মচারীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: বাণিজ্যমন্ত্রী

সরকারি কর্মচারীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: বাণিজ্যমন্ত্রী

শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা দেশের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

গোয়াইনঘাটের টুকইর ভটের বাড়িতে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা বুধবার

গোয়াইনঘাটের টুকইর ভটের বাড়িতে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা বুধবার

পারিবারিক রীতি ও ঐতিহ্য এবং শাক্তাচার বিধানানুসারে প্রতি বছরের ন্যায় শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা আগামী বুধবার (১৮ নভেম্বর) গোয়াইনঘাট উপজেলার

সিলেটে সবজির দাম কমেছে, চড়া মুরগির বাজার

সিলেটে সবজির দাম কমেছে, চড়া মুরগির বাজার

সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে সিলেট নগরীর বাজারগুলোতে শীত ও গ্রীষ্মকালীন প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা

লালদীঘিরপাড় হকার্স মার্কেট ফাঁকা, নগরীর ফুটপাত দখল

লালদীঘিরপাড় হকার্স মার্কেট ফাঁকা, নগরীর ফুটপাত দখল

সিলেট নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজার, জিন্দাবাজার কিংবা চৌহাট্টাÑযে কোনো ফুটপাত দিয়ে নির্বিঘ্নে হেঁটে যাওয়ার উপায় নেই। ব্যস্ত সড়কে পা রাখলেই সাধারণ

স্বপ্নের দেওয়ান বাজার ইউনিয়ন গড়তে চান বিএনপি নেতা তোফায়েল আহমদ সোহেল

স্বপ্নের দেওয়ান বাজার ইউনিয়ন গড়তে চান বিএনপি নেতা তোফায়েল আহমদ সোহেল

সিলেটের বালাগঞ্জ উপজেলার ৩ নম্বর দেওয়ান বাজার ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন