editor
প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫
সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে ইসলামী ঐক্যজোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং সিলেট ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফিজ মাওলানা মইনুল ইসলাম আশরাফী দেশব্যাপী আওয়ামী লীগের নাশকতা ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বুধবার (১২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, কথিত স্বৈরাচারী শেখ হাসিনার উস্কানীতে নিরব অসহায় আওয়ামীলীগ নেতাকর্মীরা পা দিবেন না। একশো বছরেও এদেশে আর আওয়ামীলীগ ফিরতে পারবে না। তিনি বলেন, জনগণ আজ পরিবর্তন চায়। তারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে চায়। কিন্তু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে ত্রাস সৃষ্টি করে নির্বাচনপূর্ব পরিবেশকে অস্থিতিশীল করতে চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে, ভয় দেখিয়ে বা নাশকতা করে ক্ষমতায় থাকা যায় না। যারা জনগণের রায়ের ভয়ে আতঙ্কিত, তারাই সহিংসতার পথে হাঁটছে। জনগণই শক্তি, জনগণই আমাদের সাহস। ইসলামি ঐক্যজোট জনগণের ভোটাধিকার রক্ষার জন্য মাঠে আছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত থাকবে।
তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের দায়িত্ব হলো নিরপেক্ষ থাকা, অপরাধীদের কোনোভাবে প্রশ্রয় না দেওয়া। আমরা চাই, নির্বাচন হোক অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক। প্রতিটি মানুষের সমান ভোটাধিকার নিশ্চিত করা হোক। বিজ্ঞপ্তি
4 সিলেটের দক্ষিণ সুরমায় উৎসবমুখর পরিবেশে ‘বীর মুক্তিযোদ্ধা তিতন মিয়া স্মৃতি ২য় ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪
1 সিলেটের শিক্ষাঙ্গনে অনন্য এক ইতিহাস সৃষ্টি করল জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (জেসিপিএসসি)। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এ সারা বাংলাদেশের
6 সিলেটের মালনীছড়া চা বাগানের গরীব ও অসহায় চা শ্রমিকদের মাঝে বস্ত্র বিতরণ করেছে রোটারী ক্লাব অব সিলেট। শুক্রবার (২৩
2 বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ছোট ছেলে এবং বিএনপির চেয়ারম্যান তারেক
6 সাবেক ছাত্রনেতা ও পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান জামানের পিতা তেরা মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
1 শান্তিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে সিলেটে বসবাসরত সুনামগঞ্জের বিভিন্ন পেশাজীবীদের সাথে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি ও ধানের শীষের
3 পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামান ও ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহেদ তালুকদারের পিতা ও জগন্নাথপুর উপজেলার কামারখাল
8 সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিগত