editor

প্রকাশিত: 10:31 PM, October 25, 2021

জকিগঞ্জে ছাগলে কদু গাছ খাওয়াকে কেন্দ্র করে গৃহবধুকে কুপালো প্রতিপক্ষ

জকিগঞ্জে ছাগলে কদু গাছ খাওয়াকে কেন্দ্র করে গৃহবধুকে কুপালো প্রতিপক্ষ

জকিগঞ্জে ছাগলে কদু গাছ খাওয়াকে কেন্দ্র করে গৃহবধুকে কুপালো প্রতিপক্ষ

জকিগঞ্জ প্রতিনিধি

সিলেটের জকিগঞ্জে ছাগলে কদুগাছ খাওয়াকে কেন্দ্র করে রোসনা বেগম নামের এক গৃহবধুকে পিটিয়ে বটি দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে হাসপাতালে পাঠিয়েছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি সোমবার সকালে কাজলসার ইউনিয়নের মরিচা গ্রামে ঘটেছে। এ ঘটনায় মরিচা গ্রামের আব্দুছ ছোবহানসহ ৪জনকে আসামী করে জকিগঞ্জ থানায় অভিযোগ দাখিল করেছেন আহত রোসনা বেগমের স্বামী নজরুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানাগেছে, মরিচা গ্রামের মৃত আনজির আলীর ছেলে আব্দুছ ছোবহান সরকারি জায়গায় কদু গাছ রোপন করেন। মঙ্গলবার নজরুল ইসলামের গরু ছাগল কদুগাছ খেয়ে ফেলেছে এমন অভিযোগ এনে নজরুল ইসলামের বাড়িতে অস্ত্রসস্ত্র নিয়ে ঢুকে তার স্ত্রী রোসনা বেগম (২৬)কে পিটিয়ে বটি দা দিয়ে আঘাত করে। দায়ের কুপে রোসনা বেগম মারাত্মক জখমপ্রাপ্ত হন। স্ত্রীকে রক্ষায় গিয়ে নজরুল ইসলামও আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহত রোসনা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দিচ্ছেন। প্রতিপক্ষরা আক্রমণ করে নজরুল ইসলামের বসতঘর তছনছ ও ভাঙচুর করে প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করেছে বলে তার দাবী। অভিযোগে আরও উল্লেখ করা হয়, আসামীরা পাশের বাড়ির বাসিন্দা হওয়ার কারণে দীর্ঘদিন থেকে বিভিন্ন বিষয়াদি নিয়ে মনোমালিন্যতা চলছে। প্রায় সময় তারা নজরুল ইসলামকে মারধরসহ ক্ষয়ক্ষতি করার পায়তারা করে থাকে।

এ প্রসঙ্গে জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেম জানিয়েছেন, অভিযোগ পাওয়া গেছে। ঘটনার তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ