editor
প্রকাশিত: 9:17 PM, January 8, 2026
৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ব্যাটারি চালিত রিক্সা ও ইজিবাইক মালিক সমিতি, সিলেট মেট্রোপলিটনের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাদ আসর নগরীর ঐতিহ্যবাহী রেজিস্ট্রারী মাঠে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এর আগে এক সংক্ষিপ্ত শোকসভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সিলেট ১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী খন্ধকার আব্দুল মুক্তাদির। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এক আপসহীন নেত্রী। তার নেতৃত্বে বিএনপি বারবার জনগণের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রাম করেছে। আজ আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি এবং তার আদর্শ অনুসরণ করে দেশ ও মানুষের জন্য কাজ করার শপথ নিচ্ছি। তিনি আজীবন সাধারণ মানুষের পাশে ছিলেন, বিশেষ করে শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি ছিলেন সোচ্চার।
ব্যাটারি চালিত রিক্সা ইজিবাইক মালিক সমিতির আহবায়ক রায়হান আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ দানিশ আহমদের পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট মহানগর শ্রমিক দলের আহবায়ক আব্দুল আহাদ, সিলেট মহানগর সেচ্ছাসেবক সদস্য সচিব মোঃ আফছর খান, সিলেট মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রহিম, কোতোয়ালি থানা শ্রমিক দলের সদস্য সচিব এম রহমান নোমান, সিনিয়র যুগ্ম আহবায়ক এম শাহ আলম, সহ মেট্রোপলিটন এরিয়ার সর্বস্তরের ব্যাটারি চালিত রিক্সা ইজিবাইক মালিক শ্রমিক নেতৃবৃন্দ। এতে মোনাজাত পরিচালনা করেন জজ কোর্টের ইমাম। বিজ্ঞপ্তি
7 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও
1 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার
2 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,
7 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ
7 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
6 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
2 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
1 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ