editor
প্রকাশিত: 9:05 PM, August 13, 2026
ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)-এর সহায়তায় এবং ইউনাইটেড ন্যাশনস ডেমোক্রেসি ফান্ডের (ইউএনডিইএফ) অর্থায়নে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) পাঁচটি ওয়ার্ডে ৪০ সেট অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী প্রধান অতিথি হিসেবে সংশ্লিষ্ট পাঁচ ওয়ার্ডের সচিবদের হাতে এসব অগ্নিনির্বাপক যন্ত্র তুলে দেন। ৯, ১২, ১৪, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের সচিবরা অগ্নিনির্বাপক যন্ত্রগুলো গ্রহণ করেন।
বিতরণ করা অগ্নিনির্বাপক যন্ত্রগুলো সংশ্লিষ্ট ওয়ার্ডের বস্তি এলাকা, মসজিদ, মন্দির ও বিদ্যালয়ে স্থাপন করা হবে। অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত আগুন নিয়ন্ত্রণে এসব যন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো. আশিক নূর উপস্থিত ছিলেন। এফআইভিডিবির প্রকল্প সমন্বয়কারী আবু বকর শিকদারের পরিচালনায় অনুষ্ঠানে এফআইভিডিবির কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসার তাসমিয়া তাহসিনা চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণবিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক
স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের অভিনন্দন
সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনির প্রবেশমুখে অবস্থিত ‘খান বোর্ডিং’ নামক একটি আবাসিক হোটেল মাদকসেবী ও অপরাধীদের প্রধান ও নিরাপদ আশ্রয়ে
দীর্ঘ চার দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে রাজপথের প্রতিটি লড়াই-সংগ্রামের পরীক্ষিত সৈনিক এবং তৃণমূলের সুসংগঠিত সংগঠক
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী এখন তৃণমূল নেতাকর্মীদের
আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স