editor
প্রকাশিত: 10:03 PM, August 30, 2026
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার অহিদাবাদ চা বাগানে শনিবার (২৯ আগস্ট ) হয়ে গেল ১২তম জুঁই প্রকাশ সাহিত্য আড্ডা ও বনভোজন। এতে সভাপতিত্ব করেন জুঁই প্রকাশ-এর কর্ণধার কবি, লেখক, সম্পাদক আজিজ ইবনে গণি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী আসগর আকাশ, ব্যবস্থাপক, অহিদাবাদ চা বাগান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা থেকে আগত কবি, গীতিকার ও আবৃত্তি প্রশিক্ষক বিমল কর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সুহেনা আক্তার হেনা, কবি ফয়সল আহমদ ফয়েজ, কবি সাবিয়া ফয়েজ, সাংবাদিক আজিজুর রহমান জয়নাল, কবি বিধু চন্দ্র দেবনাথ, কবি কবির আল মাহমুদ, আবৃত্তিশিল্পী হামিদা বেগম ঝুমা, সংগঠক ও সমাজকর্মী শাহাব উদ্দিন, কবি ও শিক্ষক লুৎফুল হক চৌধুরী, ব্যবসায়ী আলী আহমদ প্রমুখ। আরও যারা উপস্থিত ছিলেন মিশু আক্তার, সালেহা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে কবি সাহিত্যিক সকলেই কবিতা পাঠ এবং বক্তব্য প্রদান করেন। চা বাগানের অনুভূতি প্রকাশ করেন।
দুপুর বারোটায় অহিদাবাদ চা বাগানে পৌছে প্রথমে ঘুরাঘুরি, ছবি তোলা, খাসিয়া পুঞ্জিতে খাসিয়াদের সাথে মত বিনিময় এবং তাদের কাছ থেকে স্মৃতি হিসেবে বা শখে অনেকে পান ক্রয় করেন। দুটোর দিকে অনুষ্ঠান স্থলে যাওয়া হয় এবং বাগান কর্তৃপক্ষের সৌজন্যে আপ্যায়ন করা হয়। তারপরই সাহিত্য আড্ডা শুরু হয়।
জমজমাট এ সাহিত্য আড্ডায় গান পরিবেশন করেন কবি আজিজ ইবনে গণি, কবি কবির আল মাহমুদ এবং কবি আতাউর রহমান নোমান-এর সুযোগ্য পুত্র রেদওয়ান মোহাম্মদ।
অনুষ্ঠানের এক পর্যায়ে কবিদের জুঁই প্রকাশ এর পক্ষ থেকে সাহিত্যে বিশেষ অবদানের জন্য ‘সম্মাননা ক্রেস্ট ও ‘সম্মাননা সনদ’ প্রদান করা হয়। অনুষ্ঠানের আরো একটি বিশেষ আকর্ষণ ছিল জুঁই প্রকাশ-এর দুটো বই এবং একটি পত্রিকার মোড়ক উন্মোচন। বই দুটো হচ্ছে ‘অদেখা অনুভব ‘ ও ‘আমার যতো স্টেটাস ৩য় খণ্ড এবং ‘আনিকা এন্ড শোকরিয়া’ পত্রিকা। বই এবং পত্রিকা আজিজ ইবনে গণি সম্পাদিত ও রচিত। বই নিয়ে আলোচনা করেন কবি বিমল কর।
প্রধান অতিথি আসগর আলী আকাশ তার বক্তব্যে বলেন, মোবাইল ভাইরাসের এ সময়ে এরকম সাহিত্য আড্ডা খুবই দরকার। আমাদের ছোট্ট সোনামনিদের মোবাইল থেকে নিস্কৃতি দিতে তাদের হাতে মোবাইল নয়, বই তুলে দিতে হবে।
পুরো অনুষ্ঠান পরিচালনা করেন যথাক্রমে কবি আতাউর রহমান নোমান ও আবৃত্তিশিল্পী হামিদা বেগম ঝুমা। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কোর আন থেকে কালামে পাক তেলাওয়াত করেন কবি আবুল কাশেম।
3 স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.
8 দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি
1 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের
6 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার
4 নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে
4 * কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির
1 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক
8 উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পিএলসি-এর আয়োজনে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’।