admin

প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৬

সিলেট বিআরটিএ যেন অনিয়মের ‘কারখানা’ : সিন্ডিকেটের কবলে সাধারণ মানুষ

সিলেট বিআরটিএ যেন অনিয়মের ‘কারখানা’ : সিন্ডিকেটের কবলে সাধারণ মানুষ

3

স্টাফ রিপোর্টার:
সিলেট বিআরটিএ (বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি) অফিস এখন অনিয়ম আর দুর্নীতির এক ‘মহোৎসবের কারখানা’য় পরিণত হয়েছে। মোটরযান পরিদর্শক মোশাররফ হোসেন ও উচ্চমান সহকারী রফিকুল ইসলামের নেতৃত্বে গড়ে ওঠা এক শক্তিশালী সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছেন সাধারণ সেবাগ্রহীতারা। দালালদের দৌরাত্ম্য আর অসাধু কর্মকর্তাদের যোগসাজশে এখানে ঘুষ ছাড়া ফাইল নড়ে না বলে অভিযোগ উঠেছে।
সম্প্রতি এই সিন্ডিকেটের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন জকিগঞ্জ উপজেলার বল্লা গ্রামের বাসিন্দা মো. নুরুল ইসলাম নুরু। পেশায় দক্ষ ‘হেভি’ লাইসেন্সধারী চালক নুরুল ইসলাম গত ৮ মার্চ লার্নার পরীক্ষায় অংশ নেন। লার্নারে ‘ড্রাম ট্রাক’ উল্লেখ থাকলেও তিনি ব্যক্তিগত প্রয়োজনে ‘মোটর কার’ (ছোট গাড়ি) দিয়ে সফলভাবে পরীক্ষা সম্পন্ন করেন। এতে ক্ষিপ্ত হয়ে পরিদর্শক মোশাররফ হোসেন ও রফিকুল ইসলাম তার লার্নার কার্ডটি কলম দিয়ে কেটে বাতিল করে দেন। পরবর্তীতে পাস করিয়ে দেওয়ার বিনিময়ে ১০ হাজার টাকা ঘুষ দাবি করা হয়। ঘুষ দিতে অস্বীকার করায় তার লার্নারটি স্থায়ীভাবে নষ্ট করে দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অনুসন্ধানে জানা গেছে, অফিসের অনিয়ম আড়াল করতে সাংবাদিকদের জন্য চালু করা হয়েছে ‘মার্কার ফাইল’ বা ঘুষ কোটা পদ্ধতি। অভিযোগ রয়েছে, পরিদর্শক মোশাররফ হোসেন ১৫ জন সাংবাদিকের একটি তালিকা তৈরি করেছেন। এখানে ‘সিনিয়র’ সাংবাদিকরা প্রতিদিন দুটি এবং ‘জুনিয়র’রা একটি মার্কার ফাইলের সুবিধা পান। প্রতি বুধবার এই চিহ্নিত ফাইলের বিপরীতে জমাকৃত ঘুষের টাকা নির্ধারিত সাংবাদিকদের মধ্যে বণ্টন করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দীর্ঘদিন একই স্টেশনে কর্মরত থেকে অফিস সহকারী মোজাম্মেল হোসেন ইমন এবং মোছা. রাবেয়া আক্তার ভূঁইয়া এক বিশাল অবৈধ নেটওয়ার্ক গড়ে তুলেছেন। প্রায় ১১ বছর ধরে সিলেটে কর্মরত এই দুই কর্মচারীর বিরুদ্ধে সরাসরি ঘুষ বাণিজ্যের অভিযোগ রয়েছে। অভিযোগ মতে, রফিকুল ইসলাম প্রতিদিন গড়ে ৩শ থেকে ৩৫০ জন পরীক্ষার্থীর কাছ থেকে জনপ্রতি ৩ হাজার টাকা করে আদায় করেন। অন্যদিকে, মালিকানা পরিবর্তনের দায়িত্বে থাকা রেকর্ড কিপার আব্দুর রাজ্জাকের পক্ষে দালাল আমিনুর রহমান আমিনের মাধ্যমে চলে অবৈধ লেনদেন।
সরাসরি অফিসে টাকা লেনদেন না করে অত্যন্ত চতুরতার সাথে বাইরে টাকা সংগ্রহ করা হয়। প্রতি বৃহস্পতিবার বিকেলে জিন্দাবাজারের মুক্তিযোদ্ধা গলি ও ডায়াবেটিকস গলিতে এই ‘ঘুষের হাট’ বসে। অফিসের কর্মচারী রাবেয়া ও ইমন এবং বিশ্বস্ত দালাল আব্দুল কালাম ও আমিনের মাধ্যমে এই অর্থ সংগ্রহ করা হয়। উল্লেখ্য, পরিদর্শক মোশাররফের মাসিক বেতন ৩৮ হাজার টাকা হলেও তিনি ২৫ হাজার টাকার বিলাসবহুল ফ্ল্যাটে বসবাস করেন এবং প্রতি মাসে কয়েক লাখ টাকা অবৈধ আয় করেন বলে অভিযোগ রয়েছে।
সিলেটের বর্তমান জেলা প্রশাসক সারওয়ার আলম যোগদানের পর একাধিক অভিযানে সাজা দিলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। মাঝেমধ্যে দালাল আটক হলেও কোনো এক ‘অদৃশ্য শক্তির’ কারণে তারা মুচলেকা দিয়ে ছাড়া পেয়ে আবারও একই কাজে লিপ্ত হয়। এর আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়ে এখান থেকে নগদ টাকা, ব্লাঙ্ক চেক এমনকি গ্রাহকদের ভয় দেখাতে রাখা ‘হকিস্টিক’ পর্যন্ত উদ্ধার করেছিল।
এ বিষয়ে জানতে চাইলে মোটরযান পরিদর্শক মোশাররফ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, “অভিযোগকারীর বিষয়টি ডিসি অফিসে নিষ্পত্তি হবে। ঘুষের বিষয়টি সত্য নয়।” অন্যদিকে, অভিযুক্ত রফিকুল ইসলামকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
সিলেটের সচেতন মহলের দাবি, প্রশাসনের নাকের ডগায় চলা এই দুর্নীতির স্বর্গরাজ্য বন্ধ করতে অতি দ্রুত উচ্চপর্যায়ের তদন্ত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ সংবাদ

মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় দক্ষ মিডওয়াইফের বিকল্প নেই

মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় দক্ষ মিডওয়াইফের বিকল্প নেই

1 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

5 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

2 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

4 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

5 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

1 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

6 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

2 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬

1
4