admin
প্রকাশিত: 1:09 PM, July 9, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট সদর উপজেলার চেঙ্গেরখাল নদীর সালুটিকর-বাদাঘাট নৌপথে ইউনিয়ন পরিষদের (ইউপি) নাম ব্যবহার করে নৌযান থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। ৩ নম্বর খাদিমনগর ইউনিয়ন পরিষদের ট্যাক্স আদায়ের ভুয়া লিজ ও জাল রশিদ দেখিয়ে দীর্ঘদিন ধরে এই চাঁদাবাজি চললেও বিষয়টি প্রশাসনের নজরের বাইরে ছিল। এতে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দা ও নৌযান শ্রমিকদের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খাদিমনগর ইউনিয়নের পীরেরগাঁও গ্রামের মৃত সুনু মিয়ার ছেলে শামিম ও রুবেল এবং একই গ্রামের বুলাই মিয়ার ছেলে শফিকের নেতৃত্বে এই অবৈধ কার্যক্রম চলছে। তারা ইউনিয়ন পরিষদের ট্যাক্স আদায়ের লিজ রয়েছে দাবি করে ‘মেসার্স আসফিয়া এন্টারপ্রাইজ’ নামের একটি ভুয়া রশিদ ব্যবহার করছেন। এই রশিদের মাধ্যমে সালুটিকর-বাদাঘাট নৌপথে চলাচলকারী বালু ও পাথরবোঝাই ইঞ্জিনচালিত নৌকা, বার্জ ও কার্গো জাহাজ থেকে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত জোরপূর্বক অর্থ আদায় করা হচ্ছে।
অনুসন্ধানে জানা যায়, রুবেল ও শামিমের ভাই কবির আহমদ নিজেকে ‘বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন’-এর মার্কম্যান পরিচয় দিয়ে এই চক্রটি নিয়ন্ত্রণ করছেন। স্থানীয়দের অভিযোগ, কবিরের নেতৃত্বে পীরেরগাঁও গ্রামের আব্দুল হাসিম, আব্দুর রহমান ও হারুন মিয়াসহ একটি সিন্ডিকেট এই চাঁদাবাজির সাথে জড়িত। কবিরের ইশারায় শামিম, রুবেল ও শফিক নদীপথে সরাসরি টাকা তোলেন এবং পরে তা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নেন।
অভিযোগের বিষয়ে জানতে কবির আহমদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ‘কিছু জানেন না’ বলে সংযোগ কেটে দেন। আরেক অভিযুক্ত রুবেল চাঁদা আদায়ের বিষয়টি অস্বীকার না করলেও, ‘বৈধ কাগজপত্র দেখাবেন’ বলে পরে আর যোগাযোগ করেননি। শফিকের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে হারুন নামের একজন ট্যাক্সের নামে অর্থ আদায়ের বিষয়টি স্বীকার করলেও দাবি করেন, তিনি নিজে এই কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত নন।
এ বিষয়ে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম বলেন, চেঙ্গেরখাল এলাকায় কবির নামে কোনো মার্কম্যান দায়িত্ব পালন করছেন কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেন তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “নদীপথে ইউনিয়ন পরিষদের নামে ট্যাক্স আদায়ের জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোনো ধরনের লিজ দেওয়া হয়নি। ভুয়া রশিদ ও জাল লিজের কাগজপত্র ব্যবহার করে অর্থ আদায়ের বিষয়টি আমি অবগত হয়েছি। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে এবং দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।”
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান জানান, ইউনিয়ন ট্যাক্সের নামে এই চাঁদাবাজির বিষয়টি আগে তার জানা ছিল না। সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছেন উল্লেখ করে তিনি বলেন, “অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত এই চক্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
2 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও
4 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার
4 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,
1 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ
4 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
7 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
1 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
5 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ