admin
প্রকাশিত: 11:49 AM, July 10, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক বিশাল সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ উঠেছে জুনেদ আহমদ নামের এক যুবকের বিরুদ্ধে। তিনি মদীনা মার্কেট নূর মোহাম্মদ রোড এলাকার মৃত আব্দুল মোছ্ছব্বিরের পুত্র। রাজনৈতিক খোলস বদলে বহাল তবিয়তে এই অবৈধ সাম্রাজ্য টিকিয়ে রাখায় ক্ষুব্ধ স্থানীয় এলাকাবাসী।
অনুসন্ধান ও স্থানীয় সূত্রে জানা যায়, মদীনা মার্কেটের শ্রবানী এলাকায় জুনেদের একটি মুরগির দোকান রয়েছে। তবে এই ব্যবসার আড়ালে মূলত চলে যুবসমাজ ধ্বংসকারী অনলাইন জুয়া ও নানাবিধ অপকর্ম। মদীনা মার্কেট নূর মোহাম্মদ রোড, আখালিয়া, পুরানবাজার, নয়াবাজার, পাঠানটুলা ও রাগীব আলী এলাকাসহ সর্বত্র তার জুয়ার বোর্ড ও নেটওয়ার্ক বিস্তৃত রয়েছে। তিনি নিজে মাদক সেবনের পাশাপাশি এলাকার অন্যান্য যুবকদেরও মাদক সেবনে উৎসাহিত করেন বলে গুরুতর অভিযোগ রয়েছে। ২০১৯ সালের ১০ জুন পুলিশের অভিযানে এই অপরাধে গ্রেফতার হন জুনেদ।
স্থানীয়রা জানান, জুনেদ একজন কট্টর সুবিধাবাদী। গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পূর্বে তিনি যুবলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। তবে সরকার পতনের পরপরই রাতারাতি খোলস বদলে তিনি এখন যুবদলের সাথে ভিড়ে গেছেন। দলবদলের এই চাতুর্যের কারণে তার অবৈধ ব্যবসা এক দিনের জন্যও থমকে থাকেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, “৫ আগস্টের পূর্বে সে যুবলীগ করতো বলে আমরা ভয়ে মুখ খুলতাম না। এখন সে বিএনপি-যুবদলের নাম ভাঙিয়ে চলছে, তাই এখনও আমরা ভয়ে কথা বলতে পারি না। সে এলাকার অনলাইন জুয়ার ডন হিসেবে পরিচিত।”
অভিযোগ রয়েছে, জুনেদের এই অবৈধ সিন্ডিকেটের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে বা বাধা দিলে তাকে নানাভাবে হুমকি দেওয়া হয়। এমনকি প্রশাসনের ঊর্ধ্বতন পর্যায় এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার অসাধু কর্মকর্তাদের সাথে সুসম্পর্ক রয়েছে দাবি করে তিনি সাধারণ মানুষকে মামলা ও হয়রানির ভয়ভীতি দেখান। প্রশাসনকে ম্যানেজ করেই তিনি দীর্ঘদিন ধরে এই জুয়া ও মাদকের বোর্ড চালিয়ে আসছেন বলে স্থানীয়দের দাবি।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত জুনেদ আহমদ তার বিরুদ্ধে আনা অনলাইন জুয়া, মাদক ব্যবসা এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। এলাকার যুবসমাজকে রক্ষা এবং এই অবৈধ জুয়ার সিন্ডিকেট গুঁড়িয়ে দিতে সিলেটের আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।
5 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও
3 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার
6 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,
5 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ
3 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
6 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
4 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
6 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ