admin

প্রকাশিত: 12:18 PM, November 13, 2026

আপসহীন রাজনীতি ও ত্যাগের মূর্ত প্রতীক : কান্দিগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুর রহমান

আপসহীন রাজনীতি ও ত্যাগের মূর্ত প্রতীক : কান্দিগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুর রহমান

স্টাফ রিপোর্টার
বাংলাদেশের রাজনীতিতে ত্যাগ, আদর্শ ও আপসহীনতার প্রতীক খুব কমই দেখা যায়। সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী ১নং কান্দিগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুর রহমান তেমনই এক বিরল ব্যক্তিত্বের নাম, যার পুরো রাজনৈতিক জীবনটি সংগ্রাম ও ত্যাগের এক অনন্য উপাখ্যান। দলের দুর্দিনে তিনি যেভাবে নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন, তা স্থানীয় রাজনীতির ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছে।
রাজনীতি করতে গিয়ে জেল-জুলুম ও দমন-পীড়নের মুখোমুখি হওয়া নতুন কিছু নয়, তবে বাবা ও ছেলের একসঙ্গে মামলা ও কারাবরণের ঘটনা অত্যন্ত বিরল। বিএনপি করার অপরাধে মো. আব্দুর রহমান এবং তার সম্মানিত পিতা হাজী মাফিজ আলী একসঙ্গে মিথ্যা মামলার শিকার হন এবং কারাবরণ করেন। স্বৈরাচারী ও ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে তাকে জীবনের একটি বড় অংশ পার করতে হয়েছে আইনি লড়াইয়ের মধ্য দিয়ে। জীবনের বিভিন্ন সময়ে তিনি মোট ৩ বার কারাবন্দীর যন্ত্রণা ভোগ করেছেন এবং তার বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক মামলার সংখ্যা ১৯টিতে গিয়ে ঠেকেছে। মামলার নথিপত্রের স্তূপ আর পুলিশের হয়রানি প্রতিনিয়ত তার পথচলাকে কঠিন করলেও আদর্শ থেকে তিনি একচুলও নড়েননি।
স্বৈরাচারী শাসন ও প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে বহু নেতা যখন সুবিধাভোগের আশায় প্রতিপক্ষের সঙ্গে আপস করেছেন, মো সেখানে ছিলেন সম্পূর্ণ ব্যতিক্রম। রাজনৈতিক প্রতিপক্ষের রক্তচক্ষু, লোভ কিংবা ভয়ভীতি—কোনো কিছুই তার মেরুদণ্ড বাঁকাতে পারেনি। হামলা, মামলা এবং নানা ধরনের রাজনৈতিক প্রলোভনের মুখেও তিনি আদর্শের সঙ্গে বেইমানি করেননি। ফ্যাসিস্ট সরকারের পুরো আমলজুড়ে তাকে শুধু রাজনৈতিকভাবেই নয়, বরং মানসিকভাবে এবং আর্থিকভাবেও চরম ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়েছে। তবুও জনস্বার্থ ও দলের প্রতি তার নিষ্ঠা একটুও ম্লান হয়নি।
তৃণমূল থেকে উঠে আসা এই জননেতা ছাত্রজীবন থেকেই শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে রাজপথে সক্রিয় ছিলেন। বর্তমানে তিনি সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এবং সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সিলেট জেলা বিএনপির সদস্য, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাংগঠনিক সম্পাদক, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব অত্যন্ত সফলতার সঙ্গে পালন করেছেন। পাশাপাশি তিনি সিলেট জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক, ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক এবং জালালাবাদ থানার আহ্বায়কের দায়িত্বেও সোচ্চার ছিলেন। এছাড়া তিনি কান্দিগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সদস্য হিসেবেও স্থানীয় সংগঠনকে শক্তিশালী করতে নেতৃত্ব দিয়েছেন।
কান্দিগাঁও ইউনিয়নের ঘোপাল গ্রামের কৃতি সন্তান, মরহুম হাজী মাফিজ আলীর সুযোগ্য সন্তান মো. আব্দুর রহমান শুধু একজন রাজনৈতিক নেতাই নন, তিনি এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থাকা এক পরীক্ষিত বন্ধু। দীর্ঘ রাজনৈতিক জীবনের অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হয়ে এবার তিনি কান্দিগাঁও ইউনিয়নবাসীর সেবা করার ব্রত নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। এলাকাবাসীর বিশ্বাস, যিনি নিজের সুখ-শান্তি বিসর্জন দিয়ে আজীবন মানুষের অধিকারের জন্য লড়ে গেছেন, তিনি ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেলে কান্দিগাঁও ইউনিয়ন একটি দুর্নীতিমুক্ত, জনবান্ধব ও উন্নত এলাকায় রূপান্তরিত হবে। তার এই আপসহীন নেতৃত্ব ও ত্যাগের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের রাজনীতিতে চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটকে আধুনিক ও দুর্ভোগমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: মেয়র প্রার্থী আফজাল

সিলেটকে আধুনিক ও দুর্ভোগমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: মেয়র প্রার্থী আফজাল

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল নগরীর ১০ নম্বর ওয়ার্ডের

এসআইইউতে ‘সিউমুনা’ কমিটির আড়ালে ছাত্রলীগ পুনর্বাসনের অভিযোগ

এসআইইউতে ‘সিউমুনা’ কমিটির আড়ালে ছাত্রলীগ পুনর্বাসনের অভিযোগ

* উপাচার্যের ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ স্টাফ রিপোর্টার সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এসআইইউ) ‘সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (সিউমুনা)’

আপসহীন রাজনীতি ও ত্যাগের মূর্ত প্রতীক : কান্দিগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুর রহমান

আপসহীন রাজনীতি ও ত্যাগের মূর্ত প্রতীক : কান্দিগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুর রহমান

স্টাফ রিপোর্টার বাংলাদেশের রাজনীতিতে ত্যাগ, আদর্শ ও আপসহীনতার প্রতীক খুব কমই দেখা যায়। সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী ১নং কান্দিগাঁও ইউনিয়নের

কোম্পানীগঞ্জ থানার এএসআই সাইদুরের বিরুদ্ধে আ.লীগকে তথ্য পাচারের অভিযোগ

কোম্পানীগঞ্জ থানার এএসআই সাইদুরের বিরুদ্ধে আ.লীগকে তথ্য পাচারের অভিযোগ

স্টাফ রিপোর্টার সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইদুর রহমানের বিরুদ্ধে বিগত সরকারের প্রভাবশালী রাজনৈতিক নেতা ও ছাত্রলীগ

জনগণের প্রত্যাশা অনুযায়ী ও শান্তি-শৃঙ্খলা বজায় রেখে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি

জনগণের প্রত্যাশা অনুযায়ী ও শান্তি-শৃঙ্খলা বজায় রেখে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি

ব্যক্তিগত পছন্দের চেয়ে জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে এবং নিজ নিজ এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে দলকে সুসংগঠিত করার আহ্বান

পূবালী ব্যাংকের আয়োজনে ‘ক্যাশলেস মিরবক্সটুলা’ শীর্ষক দিনব্যাপী ক্যাম্পেইন অনুষ্ঠিত

পূবালী ব্যাংকের আয়োজনে ‘ক্যাশলেস মিরবক্সটুলা’ শীর্ষক দিনব্যাপী ক্যাম্পেইন অনুষ্ঠিত

সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল ডা: তহুর আব্দুল্লাহ চৌধুরী বলেছেন, সরকার ঘোষিত ক্যাশলেস সোসাইটি গড়ে তোলার মাধ্যমে দৈনন্দিন

সিলেটে চিকিৎসাসেবা খাতের বিভিন্ন অনিয়ম ও অসদুপায় বন্ধের দাবিতে প্রতিবাদ সভা

সিলেটে চিকিৎসাসেবা খাতের বিভিন্ন অনিয়ম ও অসদুপায় বন্ধের দাবিতে প্রতিবাদ সভা

সিলেট মাউন্ট এডোরা হসপিটাল, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ সকল হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অসদচরণ পরিহার করে সুচিকিৎসা প্রদান, টেস্ট বাণিজ্য বন্ধ

মদিনা মার্কেটে রিপন-সম্রাট-লায়েক-সামছু’র নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসীদের মালিকানাধীন বাসা দখল

মদিনা মার্কেটে রিপন-সম্রাট-লায়েক-সামছু’র নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসীদের মালিকানাধীন বাসা দখল

মদিনা মার্কেটের নিকুঞ্জ আবাসিক এলাকায় কেয়ারটেকারকে মারধর করে বের করে দেওয়া, বাড়ির নামফলক পরিবর্তন ও পাহারায় লোক নিয়োজিত রাখার অভিযোগ