admin
প্রকাশিত: 12:26 PM, November 13, 2026
স্টাফ রিপোর্টার
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এসআইইউ) ‘সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (সিউমুনা)’ নামে একটি সংগঠনের কমিটি গঠনকে কেন্দ্র করে ক্যাম্পাসে ব্যাপক বিতর্ক ও অসন্তোষ দেখা দিয়েছে। সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষামূলক ও সহশিক্ষা কার্যক্রমের আড়ালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসনের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আশরাফুল আলমের ভূমিকা নিয়েও তীব্র ক্ষোভ ও প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের পর ক্যাম্পাসকে নিষিদ্ধ সংগঠনের প্রভাবমুক্ত রাখার জোরালো দাবি থাকলেও সদ্য ঘোষিত এই কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। শিক্ষার্থীদের আরও অভিযোগ, আগামী ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তনের যে আলোচনা চলছে, সেই রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নেই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এ ধরনের সংগঠনের মাধ্যমে নিষিদ্ধ সংগঠনটির প্রভাব বিস্তারের অপচেষ্টা চালানো হচ্ছে।
এদিকে, উপাচার্য অধ্যাপক ড. আশরাফুল আলমের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়েও ক্যাম্পাসে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শিক্ষার্থীদের দাবি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেলের সঙ্গে উপাচার্যের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং গত ৫ আগস্টের আগে নাদেল এই বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানসংক্রান্ত গণহত্যা মামলায় শফিউল আলম নাদেলের সঙ্গে উপাচার্য ড. আশরাফুল আলমও অন্যতম আসামি হিসেবে রয়েছেন বলে অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা।
কমিটি গঠনের বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা অবিলম্বে কমিটির সঙ্গে সংশ্লিষ্টদের রাজনৈতিক পরিচয় ও অতীত কর্মকাণ্ড যাচাই করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে উপাচার্য দ্রুত কমিটি বিলুপ্ত করার আশ্বাস দিলেও এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ ক্রমেই বাড়ছে।
ক্ষুব্ধ শিক্ষার্থীরা স্পষ্ট ভাষায় জানান, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নিষিদ্ধ সংগঠনের পুনর্বাসনকেন্দ্র হতে পারে না। শিক্ষামূলক সংগঠনের ব্যানারে ক্যাম্পাসে কোনো নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের কার্যক্রম বা প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।
সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল নগরীর ১০ নম্বর ওয়ার্ডের
* উপাচার্যের ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ স্টাফ রিপোর্টার সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এসআইইউ) ‘সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (সিউমুনা)’
স্টাফ রিপোর্টার বাংলাদেশের রাজনীতিতে ত্যাগ, আদর্শ ও আপসহীনতার প্রতীক খুব কমই দেখা যায়। সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী ১নং কান্দিগাঁও ইউনিয়নের
স্টাফ রিপোর্টার সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইদুর রহমানের বিরুদ্ধে বিগত সরকারের প্রভাবশালী রাজনৈতিক নেতা ও ছাত্রলীগ
ব্যক্তিগত পছন্দের চেয়ে জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে এবং নিজ নিজ এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে দলকে সুসংগঠিত করার আহ্বান
সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল ডা: তহুর আব্দুল্লাহ চৌধুরী বলেছেন, সরকার ঘোষিত ক্যাশলেস সোসাইটি গড়ে তোলার মাধ্যমে দৈনন্দিন
সিলেট মাউন্ট এডোরা হসপিটাল, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ সকল হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অসদচরণ পরিহার করে সুচিকিৎসা প্রদান, টেস্ট বাণিজ্য বন্ধ
মদিনা মার্কেটের নিকুঞ্জ আবাসিক এলাকায় কেয়ারটেকারকে মারধর করে বের করে দেওয়া, বাড়ির নামফলক পরিবর্তন ও পাহারায় লোক নিয়োজিত রাখার অভিযোগ