editor

প্রকাশিত: 7:53 PM, January 9, 2024

ভোট বর্জন করে দেশের মানুষ আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়েছে: নাসিম হোসাইন

সিলেট মহানগর বিএনপির বিতরণ

ভোট বর্জন করে দেশের মানুষ আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়েছে: নাসিম হোসাইন

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, দ্বাদশ নির্বাচনে নজিরবিহীন জালিয়াতি ও ভোট কারচুপি করছে সরকার। এই ডামি নির্বাচনে ডামি পর্যবেক্ষক দিয়ে নিয়ন্ত্রণের মাধ্যমে বৈধতা দেওয়ার সাফাই গাইলেও জনগণ নির্বাচন প্রত্যাখ্যান করেছে। এই ডামি নির্বাচনে আওয়ামী লীগের ডামি প্রার্থীর পর ডামি পর্যবেক্ষকও নিয়োগ করেছে সরকার।

মঙ্গলবার (৯ জানুয়ারি) নগরীর নয়াসড়ক এলাকায় ডামি নির্বাচন বর্জন করায় জনগণকে ধন্যবাদ জানিয়ে সিলেট মহানগর বিএনপির লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নির্বাচনে পর্যবেক্ষক নিয়ে সরকারের মুখোশ উন্মোচন করে দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা। বিদেশের কতগুলো মানুষকে নির্বাচনের পর্যবেক্ষক সাজিয়েছে। তাদেরকে ভাড়া করে এনে দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। অর্থাৎ এই নির্বাচন হচ্ছে ডামি, প্রার্থী ডামি, পর্যবেক্ষকও ডামি, সব ভুয়া নাটক। তিনি আরো বলেন ‘জনগণ বিশ্বাস করে যে, একদলীয় অবৈধ সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হতে পারে না। যেটা হয়েছে, সেটি ভোট ডাকাতি। এ নির্বাচনে কোন প্রার্থী বিজয়ী আর পরাজিত সেটি ছিল পূর্ব নির্ধারিত। সরকার ২০১৪ ও ২০১৮ সালের মতো ২০২৪ সালের নির্বাচনেও এ দেশের মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে। আমরা মানুষের গণতান্ত্রিক ও ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছি। ভোট ডাকাত সরকারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন অব্যাহত থাকবে। এই পাতানো নির্বাচন প্রত্যাখ্যান করায় সিলেটবাসীকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, নজিবুর রহমান নজিব, সৈয়দ মইন উদ্দীন সোহেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, ১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সুয়াইব আহমদ সোয়েব, ১৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাদির খান, ২০নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ লুৎফুর রহমান মোহন, ২১নং ওয়ার্ড বিএনপির সভাপতি খায়রুল ইসলাম খায়ের, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজান আহমদ, সিলেট মহানগর জাসাসের আহবায়ক তাজ উদ্দিন মাসুম, মহানগর বিএনপি নেতা আব্দুল হাদি মাসুম, ২২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, ২০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামান, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিনহাজ পাঠান, ২৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোলেমান আহমদ সুমন, ২৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, বিএনপি নেতা আলমগীর বক্স চৌধুরী শোয়েব, সাহিদুল ইসলাম কাদির, ওজি মোহাম্মদ কাওসার, আব্দুল জলিল, আব্দুল হাসিম জাকারিয়া, দুলাল আহমদ, খুর্শেদ আলম খুশু, আব্দুল মুমিন, এনামুল আজিজ মুন্না, হারুনুর রশিদ হারুন সহ অসংখ্য নেতাকর্মী।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট