editor

প্রকাশিত: 8:27 PM, September 11, 2024

বিএনপি ও জামায়াতের ত্রাণ তহবিলে সাড়ে সাত লক্ষ টাকা প্রদান

সিলেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে বন্যার্তদের সহযোগতায় 

বিএনপি ও জামায়াতের ত্রাণ তহবিলে সাড়ে সাত লক্ষ টাকা প্রদান

বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের আর্থিক সহযোগিতায় সিলেট ব্যবসায়ী সমিতির অন্তর্ভুক্ত আলী আমজাদ রোড, লালদীঘিরপার, কালীঘাট, মহাজনপট্টি, শাহচট্ রোড, চাউল বাজার ও ডাকবাংলা রোড এর ব্যবসায়ীদের পক্ষ থেকে অনুষ্ঠানের ম্যাধমে সিলেট জেলা ও মহানগর বিএনপি এর ত্রাণ তহবিলে এবং সিলেট জেলা ও মহানগর জামায়াত এর ত্রাণ তহবিলে সাড়ে সাত লক্ষ টাকা নগদ অর্থ প্রদান করেছেন কালীঘাটস্থ সিলেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নগরীর দরগাহ গেইটস্থ স্টার প্যাসিফিক হোটেলের হলরুমে সিলেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের সাহায্যার্থে সিলেট বিএনপি ও জামায়াতের তহবিলে এই ত্রাণের টাকা বিতরণ করা হয়।

এসময় বক্তারা বলেন, দেশের যেকোন দুর্যোগ মোকাবিলায় ব্যবসায়ীরা গরীব দুঃখী অসহায় মানুষের সাহায্য সহযোগিতা করতে বিভিন্নভাবে পাশে দাড়িয়েছেন। এরই ধারাবাহিকতায় সিলেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ বন্যার্ত মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন যা প্রশংসনীয়। বক্তারা আরো বলেন, ২০২৪ সালের ভয়াবহ প্রলয়নকারী বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের সাহায্য করতে সিলেট বিএনপি ও জামায়াতের ত্রাণ তহবিলে এই নগদ অর্থ তুলে দেয়া হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে এই টাকা সুষ্ঠুভাবে বিতরণ করা হবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

সিলেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. দিলওয়ার হোসেন এর সভাপতিত্বে ও কার্যকরী কমিটির সদস্য ফালাহ উদ্দিন আলী আহমদ এর পরিচালনায় পৃথক পৃথক অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুর কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট মহানগর জামায়াতের আমীর মোহাম্মদ ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জিয়াউল হক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক নুরুল ইসলাম খান, ২৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সোহেল আহমদ রিপন, সিলেট ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর আলহাজ¦ নজরুল ইসলাম মুনিম, সিনিয়র সহ-সভাপতি হাজী মকবুল হোসেন, কার্যকরী কমিটির সদস্য হাজী আতিক হোসেন, হুরায়ারা ইফতার হোসেন, হাজী আব্দুল গাফফার মিন্টু, হাজী খালেদ হোসেন, সৈয়দ মুহিবুর রহমান মুরাদ, হাজী আবুল মকছিন নাছির, এম এ মতিন, মো. রেজা চৌধুরী, এম এ হক, হাজী মো. রহমত মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মো. শরীফ হোসেন, হাজী আব্দুল বাছিত জায়গীরদার, মো. আরিফ হোসেন, হাজী আব্দুল জলিল, আনোয়ার হোসেন শিবলু, ছালেহ আহমদ মামুন, শাহেদ আহমদ, মো. মারুফ আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের