editor
প্রকাশিত: 5:24 PM, December 26, 2024
অবশেষে দীর্ঘ ১৭ বছর পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টিকিটবিহীন জাতীয় দলের ক্রিকেটারদের খেলা দেখবেন সিলেটবাসী। খেলায় বিপুল সংখ্যক দর্শকসমাগমের প্রত্যাশা করেছেন আয়োজকরা। ইতিমধ্যে খেলাকে কেন্দ্র সিলেট শহর সহ বিভাগের প্রায় সব ক’টি জেলা ও উপজেলায় প্রচার-প্রচারণা শেষ হয়েছে। খেলা উপলক্ষে আধ্যাতিক রাজধানী সিলেট নগরী সেজেছে বর্ণিল সাজে।
জিয়া ক্রিকেট টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ ব্যবস্থাপনা কমিটি। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে নগরীর লাক্কাতুরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ব্যবস্থাপনা কমিটি, সিলেট বিভাগ এর আহবায়ক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সদস্য সচিব ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
সংবাদ সম্মেলনে শুক্রবার বেলা আড়াইটায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের খেলাটি উপভোগ করার জন্য সিলেটবাসীর প্রতি আহবান জানিয়ে ব্যবস্থাপনা কমিটি আহবায়ক ও সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট নিয়ে বিএনপি কাজ করছে। রাষ্ট্র সংস্কারের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফাতেও ক্রীড়ার বিষয়টি তুলে ধরা হয়েছে।
তিনি আরও বলেন, বিগত ১৭ বছর দলীয়করণ ও আত্মীয়করণের মাধ্যমে ক্রীড়াঙ্গণ ধ্বংস করা হয়েছে। কোচিং থেকে শুরু করে ক্রীড়াঙ্গণের সব ধরনের কার্যক্রম ছিল স্থবির। আগামী দিনে বিএনপি জনগণের রায়ে দেশ পরিচালনার সুযোগ পেলে ক্রীড়াঙ্গণের উন্নয়নে কাজ করবে। জিয়া ক্রিকেট টুর্নামেন্টের জন্য দু’টি টিম গঠণ করা হচ্ছে। সিলেটের চার জেলার ক্রিকেটারদের ভাগ করে গঠন করা হয়েছে দুই দল। লাল দল এবং সবুজ দল নামে দু’টি দল খেলবে টুর্নামেন্টটিতে। নকআউট প্রদ্ধতিতে যে দল জিতবে তারাই যাবে ঢাকায় জাতীয় রাউন্ডে।
সংবাদ সম্মেলনে ব্যবস্থাপনা কমিটি (সিলেট বিভাগ) সদস্য সচিব ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, লাল দলের নেতৃত্বে রয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার অলক কাপালী ও ম্যানেজার হিসেবে রয়েছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন এবং সবুজ দলের নেতৃত্বে রয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মুবিন আহমদ ও ম্যানেজার হিসেবে রয়েছেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু। ক্রীড়াঙ্গণের সাথে সম্পৃক্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জিয়া ক্রিকেট টুর্নামেন্ট মিডিয়া উপকমিটির আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, মহানগর বিএনপির দপ্তর সম্পাদক তারেক আহমদ খান, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খাঁন, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম, মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমদ, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট মিডিয়া উপকমিটির সদস্য সচিব মো. নুরুল ইসলাম।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির