editor
প্রকাশিত: 7:43 PM, January 6, 2025
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ সাংবাদিক এটিএম তুরাব’র নামে গ্যালারির নামকরণ দাবীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সভাপতি কাছে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।
সোমবার (৬ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরীর স্মারকলিপিটি গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।
স্মারকলিপি উল্লেখ করা হয়, এসোসিয়েশনের কার্যানির্বাহী কমিটির সদস্য এটিএম তুরাব ২০২৪ সালের ১৯ জুলাই সিলেটের বন্দরবাজারের পুলিশের গুলিতে নিহত হন। সিলেটে অনুষ্ঠিত হচ্ছে বিপিএল-২০২৫ আসর। এসোসিয়েশনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একটি গ্যালারির নাম করণ করা হয়েছে শহীদ আবু সাঈদের নামে। পুণ্যভূমি সিলেটে খেলা অনুষ্ঠিত হচ্ছে সেখানে সিলেটের সন্তান শহীদ সাংবাদিক এটিএম তোরাবের নামে মনে হয় একটি গ্যালারির নামকরণ করা প্রয়োজনীয়তা রয়েছে বলে আমরা মনে করি। বিষয়টি নিয়ে সিলেটের সাংবাদিক সমাজে ব্যাপক আলোচনা হচ্ছে। সিলেটের সাংবাদিক সমাজের আবেগের কথা চিন্তা করে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একটি গ্যালারির নাম করণ ‘শহীদ সাংবাদিক এটিএম তুরাব’র নামে করতে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করার দাবী জানানো হয়।
এসোসিয়েশনের সদস্যদের আশ্বাস প্রদান করে বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরীর বলেন, বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি। বর্তমানে এবং আগামীতে বিসিবি’র সিলেট কেন্দ্রীয় সকল কার্যক্রমে বিষয়টি আমরা বিবেচনা করে গুরুত্বের সাথে দেখবে।
এসময় এসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন, কার্যনির্বাহী কমিটি সদস্য শেখ আশরাফুল আলম নাসির, দৈনিক সিলেটের ডাকের সাবেক সাহিত্য সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপি, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার, এসোসিয়েশনের সদস্য মামুন হোসেন, ফটো সাংবাদিক রুবেল মিয়া প্রমুখ।-বিজ্ঞপ্তি
সিলেট মহানগীর রায়নগর রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ী প্রিমিয়ারলীগ-২০২৬ (RPL) সিজন-১১ এর প্লেয়ার ড্রাফট এবং ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠান। আসন্ন
সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. করিম মাহমুদ
আগামী সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের রাজনৈতিক অঙ্গনে বইতে শুরু করেছে আগাম ভোটের হাওয়া। যেখানে অন্যান্য রাজনৈতিক
শীর্ষ নেতৃত্বের অতিরিক্ত প্রশাসনিক ও রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে স্থবির হয়ে পড়েছে সিলেট জেলা বিএনপির সার্বিক রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম। জেলা
দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) সাংগঠনিকভাবে আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্য নিয়ে নতুন করে বিশেষ পুনর্গঠন কার্যক্রম শুরু
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা
প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী