editor

প্রকাশিত: 12:47 PM, September 24, 2022

অল্প দিনে সিলেটে প্রশংসনীয় জেলা প্রশাসক মজিবর রহমান

অল্প দিনে সিলেটে প্রশংসনীয় জেলা প্রশাসক মজিবর রহমান

অল্প দিনে সিলেটে প্রশংসনীয় জেলা প্রশাসক মজিবর রহমান

নিজস্ব প্রতিবেদক
শুরু থেকে অত্যন্ত আন্তরিকতার সহিত কাজ করছেন। নিজের সকল দক্ষতা কে কাজে লাগিয়ে সিলেটবাসীর জন্য কিছু করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে। তিনি না ধরনের উদ্যোগ ও কৌশল গ্রহণ করে এগিয়ে যাচ্ছে। যার কারণে সমগ্র সিলেটজুড়ে তিনি ইতিমধ্যে প্রশংসনীয় হয়ে উঠেছেন। নিয়মিতি যাচ্ছে সিলেট জেলা প্রত্যেকটি উপজেলায়। উপজেলা পরিষদের সকল সমস্যা সমাধানে চালিয়ে যাচ্ছে প্রাণপণ চেষ্টা। সিলেটে যোগদানের পর থেকে জেলা প্রশাসক মজিবর রহমান নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

দুর্গাপূজা সামনে। অঘটন থেকে বাদ যায় না সিলেটও। ঘটে নানান ঘটনা। পূজা চলাকালীন সময়ে টেনশন থাকে সবার। সুযোগ সন্ধানীরাও খোঁজে পথ। এই পথকে বন্ধ করে দিতে আগে থেকেই উদ্যোগ নিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমান। সিলেট জেলায় করছেন ‘সম্প্রীতি সমাবেশ’। করছেন কমিটিও। এতে অন্তর্ভুক্তি থাকছে সব মহলের।

প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ‘এটি কেবল পূজাকেই কেন্দ্র করে নয়, এই বন্ধন গোটা বছরই বহাল থাকবে।’ সিলেটকে বলা হয় সম্প্রীতির শহর। এখানে ধর্মীয়, রাজনৈতিকসহ নানাভাবে সম্প্রীতি বিরাজমান। আদিকাল থেকেই এ অবস্থা বিরাজমান রয়েছে। কিন্তু মাঝেমধ্যে জমি সংক্রান্ত ও পূর্বের নানা ধরনের বিরোধকে কেন্দ্র করে দুর্গাপূজার আগে ও পরে ঘটনা ঘটে থাকে। এ নিয়ে উত্তেজনাও তৈরি হয়।

এবারের দুর্গাপূজাকে সামনে রেখে আগে থেকেই সক্রিয় হয়েছে সিলেটের প্রশাসন। এতে অগ্রণী ভূমিকা পালন করছেন সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমান। পরপর দু’বারের বন্যায় সিলেটবাসীর মন জয় করেছেন জেলা প্রশাসক মজিবর। তার নেতৃত্বে সিলেটে উদ্ধার, পুনর্বাসন এবং ত্রাণ কার্যক্রম চলেছে। হয়নি কোনো বির্তকও। বন্যার সময় তিনি জেলার ১৩টি উপজেলা চষে বেড়িয়েছেন। বিশেষ করে ত্রাণ নিয়ে গেছেন দুয়ারে দুয়ারে। এখন সিলেটের পরিস্থিতি স্বাভাবিক। রাজনৈতিক উত্তেজনাও নেই। বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলো আন্দোলনে থাকলেও বাধা ছাড়াই তারা কর্মসূচি পালন করছেন। পরিবেশ শান্ত। এরপরও দুর্গাপূজাকে সামনে রেখে সিলেটের সম্প্রীতির বন্ধন গড়তে কাজ শুরু করেন জেলা প্রশাসক। প্রথমেই তার কার্যালয়ে জেলা পর্যায়ের নেতৃবৃন্দদের নিয়ে বৈঠক করেন। ওখানে নেন পরামর্শ। সবার সহযোগিতা কামনা করেন।

পাশাপাশি বিভাগীয় প্রশাসন, সিলেট রেঞ্জের ডিআইজি, সিলেট জেলা পুলিশ প্রশাসন ও মেট্রোপলিটন পুলিশ প্রশাসনসহ প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তারা একীভূত হয়েছেন। এরপর শুরু করা হয়েছে উপজেলা পর্যায়ের সম্প্রীতি সমাবেশ। প্রতিদিন সিলেটে কোনো না কোনো উপজেলায় এ সমাবেশ হচ্ছে।

আর এতে অংশ নিচ্ছেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশারফ হোসেন, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিশারুল আরিফ, জেলা প্রশাসক মজিবর রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। তার উপস্থিতিতে মাঠ পর্যায়ের কর্মকর্তারা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এই সম্প্রীতির বন্ধন গড়তে সক্রিয় হয়ে উঠেছেন। এরইমধ্যে সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জের দুটি সম্প্রীতি সমাবেশ নজর কেড়েছে সবার। এ দুটি সমাবেশে দুই উপজেলার সব শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। আসন্ন পূজায় সম্প্রীতি বজায় রাখতে তারা অঙ্গীকারও করেছেন।

সিলেটের জকিগঞ্জে সমাবেশকালে সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশাররফ হোসেন জানিয়েছেন, ‘আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করি। কোনো অবস্থাতেই অনিয়ম মেনে নেয়া হবে না। আমরা সুখী ও সমৃদ্ধশালী দেশ গড়তে চাই। অনেক তথ্য আমাদের কাছে আছে। মানুষ অনেক সচেতন। সব তথ্য যাচাই করে কাজ করবেন। আমরা চাই শান্তিতে থাকতে।’ এ সময় তিনি জানান, ‘পুরো সিলেট বিভাগে পূজামণ্ডপ আছে ৬১১টি। এরমধ্যে জকিগঞ্জ উপজেলায় আছে ১০৭টি। আশা করি সুন্দরভাবে পূজা উদ্যাপন হবে। কোনো অনিয়ম হলে প্রশাসনের লোকদের খবর দিন। আইন মেনে চলুন। কেউ দায়িত্বহীন কাজ করবেন না।’

জেলা প্রশাসক মো. মজিবর রহমান জানান, ‘আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র পরিচালনার জন্য কাজ করছি। সব ধর্মের, সব সম্প্রদায়ের মানুষ একত্রে বসবাস করি। আমরা সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছি। দেশের উন্নয়নের জন্য সবাই একত্রে কাজ করবো। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই একত্রে কাজ করবো। দেখেছি জকিগঞ্জের বেশিরভাগ জমিতে আমন ধান চাষ হয়েছে। আমরা একটু জায়গাও ফাঁকা রাখবো না।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির