editor

প্রকাশিত: 5:17 PM, May 13, 2025

‎প্রার্থীদের প্রচারণায় জমে উঠেছে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের নির্বাচন

১৭ মে ভোট প্রদান

‎প্রার্থীদের প্রচারণায় জমে উঠেছে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের নির্বাচন

‎রেজওয়ান আহমদ :

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে মিডিয়া পাড়ায় দেখা দিয়েছে উৎসাহ উদ্দিপনা। সিলেটের দৈনিক ও জাতীয় পত্রিকায় কর্মরত ফটো সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন। এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির এই নির্বাচনকে ঘিরে প্রতিটি পত্রিকার অফিসে চলছে নির্বাচনী আমেজ। ফটো সাংবাদিকদের নির্বাচন উপলক্ষে প্রার্থীদের নিয়ে পত্রিকা অফিসের নিউজের টেবিলে চলছে আলাপ-আলোচনা। সারাদিন ব্যস্ত থাকার পর বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পত্রিকায় সংবাদ প্রকাশের জন্য কাজ করেন সাংবাদিকরা। কিবোর্ড দিয়ে কম্পিউটারে কম্পোজ করছেন আর চায়ের কাপে চুমু দিয়ে চা পান করছেন। তার মধ্যে প্রার্থীরা গিয়ে হাজির হচ্ছেন পত্রিকা অফিসে, সবার কাছ থেকে নিচ্ছেন দোয়া।

মনোনয়ন সংগ্রহের পর থেকেই বসে নেই প্রার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত চালিয়ে যাচ্ছেন প্রচারণা। ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৭) আগামী ১৭ মে অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রার্থীদের প্রচারণায় জমে উঠেছে নির্বাচনী আমেজ। ভোটারদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা। প্রার্থীদের পাশাপাশি ভোটাররাও বসে নেই। পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে ভোটাররাও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রার্থীরা ভোটারদের কাছ থেকে বিজয়ী হওয়ার জন্য দোয়া চেয়ে নিচ্ছেন। সাংবাদিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। মধুবন মার্কেটের চতুর্থ তলায় ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের অফিস ও জিন্দাবাজার সহির প্লাজায় অনন্যা নেটে বিকেল থেকে প্রার্থী ও ভোটারদের মিলন মেলা বসছে প্রতিদিন। নির্বাচনকে ঘিরে জমছে আড্ডা। দল বেঁধে চায়ের আড্ডা ও ছবি তোলা হচ্ছে প্রার্থী ও ভোটারদের নিয়ে।

আগামী ১৭ মে শনিবার দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে নগরীর লামাবাজারস্থ লাবিস্থা হোটেলের হলরুমে ২০২৫-২০২৭ সনের নির্বাচনের ভোট গ্রহণ দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‎নির্বাচনে ভোটাররা তাদের মূল্যবান ভোট প্রদান করবেন।

নির্বাচন কমিশনারের দায়িত্বপালন করবেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম ও সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।

‎এবারের নির্বাচনে ৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪ জন প্রার্থী। এর মধ্যে সভাপতি পদে ২ জন, তারা হলেন- মো. দুলাল হোসেন ও নাজমুল কবির পাভেল। সহ-সভাপতি পদে ৪ জন প্রতিদ্বন্দিতা করছেন। তারা হলেন- শাহ মো. কয়েছ আহমদ, হুমায়ুন কবির লিটন, মো. নুরুল ইসলাম ও শেখ আব্দুল মজিদ। সাধারণ সম্পাদক পদে ২জন প্রার্থীর মধ্যে রয়েছেন- আশকার ইবনে আমিন লস্কক রাব্বী ও মো. নুরুল ইসলাম। সহ-সাধারণ সম্পাদক পদে এসএম রফিকুল ইসলাম সুজন। কোষাধ্যক্ষ পদে ২জন। তারা হলেন- মো. শাহীন আহমদ ও জাবেদ আহমদ। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আনোয়ার হোসেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রেজা রুবেল। নির্বাহী সদস্য পদে আজমল আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

৮টি পদের মধ্যে ৪ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন- সহ-সাধারণ সম্পাদক পদে এসএম রফিকুল ইসলাম সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রেজা রুবেল এবং নির্বাহী সদস্য পদে আজমল আলী। বাকী ৪টি পদে প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের