editor

প্রকাশিত: 5:34 PM, June 29, 2025

রাতারাতি খোলস পাল্টিয়ে নগর ভবনে তিন আ.লীগ নেতা

রাতারাতি খোলস পাল্টিয়ে নগর ভবনে তিন আ.লীগ নেতা

শাহজাহান খান, দিলাল উদ্দিন, সয়ফুর রহমান লিটন । তিন জনেই আওয়ামীলীগের দুর্দান্ত প্রভাবশালী পলাতক ও অপসারিত আওয়ামীলীগের ডামি নির্বাচনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর ঘনিষ্ট সহযোগী। গতবছরের জুলাই বিপ্লবের সময়ে আনোয়ারুজ্জামানের নির্দেশে দক্ষিণ সুরমা এলাকায় নিরিহ ছাত্রজনতার উপর হামলায়ও জড়িত ছিলেন। অপসারিত মেয়র আনোয়ারুজ্জামেন প্রশ্রয়ে দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় তাদের ত্রাসের রাজত্ব ছিল। শিববাড়িস্থ সিলভার ভিলেজ আবাসিক এলাকাকে কেন্দ্র করে গড়ে তুলেছিলেন চাঁদাবাজির সিন্ডিকেট। আর এখন তারা নগর ভবনে গিয়ে নিজেদেরকে বিএনপি-জামায়াত পরিচয় দিয়ে চাঁদাবাজির নতুন কৌশল শুরু করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ফ্যাসিস্ট রেজিমের সময়ে আওয়ামীলীগ নেতা শাহজাহান খান নিজেকে সিলভার ভিলেজ উন্নয়ন পরিষদের পরিচয় দিয়ে সয়ফুর রহমান লিটন ও দিলাল উদ্দিনেকে নিয়ে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেন। দিলাল উদ্দিন নিজেকে আনোয়ারুজ্জামান আত্নীয় পরিচয় দিয়ে বেড়ান।এই হাউজিংয়ের প্লট মালিকরা মাটি ভরাট থেকে শুরু করে বাসা-বাড়ি নির্মাণ করতে তাদেরকে চাঁদা দিতে হত। অন্যতায় কাজ বন্ধ করে দেয়া হতো। এমনকি সিলভার ভিলেজের পাশের জমিতেও মাটি ভরাট করতে হলে তাদেরকে চাঁদা দিতে হত। অন্যতায় তারা আবাসিক এলাকার গেইটে তালা ঝুলিয়ে দিতেন।

বিগত সময়ে এই আবাসিক প্রকল্পে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রাস্তায় লাইটিং করা হলেও এই চক্রটি প্লট মালিকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে। বর্তমান সময়ে এই এলাকায় রাস্তা পাকাকরণের জন্য সিটি কর্পোরেশন উদ্যোগ নিলে তারা নতুন কৌশল শুরু করেছে। তারা সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান প্রকৌশলীর সাথে ছবি তুলে তার এই ছবিকে ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তারা প্লট মালিকদের এই ছবি দেখিয়ে প্রচার করছে যে, রাস্তা পাকা করতে হলে সিসিককে টাকা দিতে হবে। তাই সবার কাছে চাঁদা চাইছে। বিষয়টি নিয়ে ভয়ে প্লট মালিকরা মুখ খুলেতে সাহস পাচ্ছেন না।

তবে সিসিক সূত্র জানিয়েছে, গত বুধবার এই তিনজনের নেতৃত্বে কিছু ব্যক্তি নগর ভবনে এসেছিলেন। পরে তারা কৌশল বিনিময় করে ছবি তুলে চলে যান। তাদের এই অপকর্মের সাথে সিসিক কর্তৃপক্ষের নূন্যতম কোন সম্পর্ক নেই।

স্থানীয় সূত্রে জানা যায়, নগর ভবন কর্তৃপক্ষ এই চক্রের অপকর্মের বিষয়টি জানার পর শুক্রবার সিলভার ভিলেজ আবাসিক এলাকায় মাইকিং করে প্লট মালিকদের সতর্ক করেছে। এলাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে তাই নগর ভবনের নাম ভাঙ্গিয়ে কেউ টাকা পয়সা দাবি করলে তাদের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে সিসিকের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, আমরা রাস্তা কাজের জন্য কারো কাছ থেকে টাকা নেই না। সিটি কর্পোরেশন সরকারী অফিস যে কেউ আসতে পারে ও ছবি তুলতে পারে।

সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার বলেন, কে আওয়ামীলীগ আর কে জনসাধারণ তা তো লিখা থাকে না। ভবিষ্যতে কেউ এসে ছবি তুলতে চাইলে সর্তক থাকব।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,

নিয়মনীতির তোয়াক্কা নেই জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে

নিয়মনীতির তোয়াক্কা নেই জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে

সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের কার্যালয়টি এখন অনিয়ম, দখল আর লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ৫ আগস্টের