admin

প্রকাশিত: 10:23 PM, October 2, 2025

ধানের শীষকে বিজয়ী করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : খন্দকাল মুক্তাদির

ধানের শীষকে বিজয়ী করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : খন্দকাল মুক্তাদির

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনসহ সকল আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে ৭নং ওয়ার্ডের পাড়া ও আঞ্চলিক কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূল থেকে সকল নেতাকর্মীকে একযোগে কাজ করতে হবে। ধানের শীষ দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্খার প্রতীক। জনগণের অধিকার প্রতিষ্ঠা, ভোটাধিকার ফিরিয়ে আনা এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য বিএনপি লড়াই করেছে দীর্ঘ ১৭ বছর। দেশের সাধারণ কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, চাকরিজীবীসহ প্রতিটি মানুষ আজ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও দুর্নীতির কারণে দিশেহারা হয়ে পড়ে ছিলো তা থেকে দেশকে উত্তলনে অতিথের মত কাজ করছে বিএনপি।

তিনি আরও বলেন, ধানের শীষের বিজয় মানে হলো মানুষের বিজয়, দেশের বিজয়। আমাদের প্রতিটি নেতাকর্মী সাধারণ মানুষের সুখ-দুঃখ পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেন। বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে এই সকল বার্তা গুলো পাড়া মহল্লা পৌছে দিতে হবে আমাদের।

৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম সায়েমের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব।

সভায় বক্তব্যে রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি মাহবুব কাদির শাহী, জিয়াউল হক জিয়া, লল্লিক আহমদ চৌধুরী প্রমুখ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

গোলাপগঞ্জে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত

গোলাপগঞ্জে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত

সিলেটের গোলাপগঞ্জে ‘ ডায়বেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ স্লোগানকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস

আবৃত্তিকথন’র প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

আবৃত্তিকথন’র প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

আবৃত্তি শুধু প্রয়োগ শিল্প নয়, নিত্যজীবন মানোন্নয়নের সহজ বিধানও। রূপ-রস-গন্ধ-স্পর্শকে শব্দের মাধ্যমে বোধের কাছে নিয়ে যাওয়া এবং সেই অখণ্ড বোধকে

শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে: নজরুল ইসলাম

শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে: নজরুল ইসলাম

সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে।

সরকারি কর্মচারীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: বাণিজ্যমন্ত্রী

সরকারি কর্মচারীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: বাণিজ্যমন্ত্রী

শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা দেশের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

গোয়াইনঘাটের টুকইর ভটের বাড়িতে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা বুধবার

গোয়াইনঘাটের টুকইর ভটের বাড়িতে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা বুধবার

পারিবারিক রীতি ও ঐতিহ্য এবং শাক্তাচার বিধানানুসারে প্রতি বছরের ন্যায় শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা আগামী বুধবার (১৮ নভেম্বর) গোয়াইনঘাট উপজেলার

সিলেটে সবজির দাম কমেছে, চড়া মুরগির বাজার

সিলেটে সবজির দাম কমেছে, চড়া মুরগির বাজার

সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে সিলেট নগরীর বাজারগুলোতে শীত ও গ্রীষ্মকালীন প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা

লালদীঘিরপাড় হকার্স মার্কেট ফাঁকা, নগরীর ফুটপাত দখল

লালদীঘিরপাড় হকার্স মার্কেট ফাঁকা, নগরীর ফুটপাত দখল

সিলেট নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজার, জিন্দাবাজার কিংবা চৌহাট্টাÑযে কোনো ফুটপাত দিয়ে নির্বিঘ্নে হেঁটে যাওয়ার উপায় নেই। ব্যস্ত সড়কে পা রাখলেই সাধারণ

স্বপ্নের দেওয়ান বাজার ইউনিয়ন গড়তে চান বিএনপি নেতা তোফায়েল আহমদ সোহেল

স্বপ্নের দেওয়ান বাজার ইউনিয়ন গড়তে চান বিএনপি নেতা তোফায়েল আহমদ সোহেল

সিলেটের বালাগঞ্জ উপজেলার ৩ নম্বর দেওয়ান বাজার ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন