admin

প্রকাশিত: 11:45 AM, October 3, 2025

ব্যবসায়ীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন আব্দুর রহমান রিপন

ব্যবসায়ীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন আব্দুর রহমান রিপন

রেজওয়ান আহমদ:

সিলেটের ব্যবসায়ীদের সুনাম আছে সারাদেশ জুড়ে। তার কারণ হচ্ছে সিলেটের ব্যবসায়ীরা সবসময় ঐক্যবদ্ধ্য হয়ে কাজ করেন। এই ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করে রেখেছেন কয়েকজন ভালো মানুষ। এর মধ্যে একজন ছিলেন মরহুম মখন মিয়া, তিনি মৃত্যুর আগ পর্যন্ত ব্যবসায়ীদের দাবি-দাওয়া আদায়ে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন। ব্যবসায়ীরা যেকোনো বিপদে পড়লে রাত বা দিন ছুটে যেতেন তাদের কাছে। নিজের ভালো ব্যবহার দিয়ে সহজে সমস্যা সমাধান করে দিতেন তিনি। মরহুম মখন মিয়া মারা যাওয়ার পর থেকে সিলেটের ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন আরেক তরুণ ব্যবসায়ী আব্দুর রহমান রিপন। মখন মিয়ার দেখানো পথেই হাঁটছেন তিনি। সিলেটের ব্যবসায়ীরা বিপদে পড়লেই তাদের পাশে গিয়ে দাঁড়ান।

সিলেটের ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ্য করে রেখেছেন তিনি। যার দিকনির্দেশনায় ব্যবসায়ীরা সফলও হচ্ছেন। সততা ও নিষ্ঠার সাথে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করে তাদের ন্যায্য দাবি আদায়ে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। শুধু ব্যবসায়ীদের পাশে নয়, তিনি সমাজে পিছিয়ে পড়া অবহেলিত মানুষের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন। যে কোন মানুষ বিপদে পড়ে তার কাছে গেলে নিরবে সহযোগিতা করেন। যিনি সবসময় সবার সাথে হাসিমুখে কথা বলেন, তিনি সহজে যেকোনো মানুষের সাথে মিশে যান। যার মধ্যে নেই কোনো অহংকার। যার সাথে না মিশলে বুঝার উপায় নেই যে তিনি কত বড় মনের মানুষ।

দেশের যে কোনো দূর্যোগময় সময়ে অসহায় হয়ে পড়া মানুষের পাশে ব্যবসায়ীদের নিয়ে তাদের বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন, করোনা ভাইরাসের সময় অনেকেই ঘরে বসে ছিলেন কিন্তু তিনি ঘরে বসে না থেকে ব্যবসায়ীদের সাথে নিয়ে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। বন্যার সময়ও পানিবন্ধি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। যার চিন্তা চেতনা যেন মানুষের উপকার করা। সিলেটের ব্যবসায়ীদের কাছে তিনি একজন আর্দশবান ব্যবসায়ী হিসেবে পরিচিত। ব্যবসায়ীদের সুখে-দুঃখে পাশে থাকায় ব্যবসায়ীরা তাকে বন্ধু মনে করেন।

কয়েকজন ব্যবসায়ীদের সাথে আলাপকালে তারা জানান, মরহুম মখন মিয়া যেভাবে সিলেটের ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ্য করে রেখেছিলেন, তেমনি আব্দুর রহমান রিপনও ঐক্যবদ্ধ্য করে রেখেছেন। যেকোনো ব্যবসায়ী বিপদে পড়লে তাদের পাশে গিয়ে দাঁড়ান। তাঁর মতো ভালো মানুষ ব্যবসায়ী সংগঠনের সভাপতির দায়িত্বে থাকায় সংগঠনের সুনাম মানুয়ের মাঝে ছড়িয়ে পড়েছে। আমরা আব্দুর রহমান রিপন এর মতো একজন দায়িত্বশীল সভাপতিকে পেয়ে গর্বিত।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: আতাউর রহমান পীর

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

অব্যাহতিপ্রাপ্ত সভাপতি সিলেট গণদাবী পরিষদের নাম ব্যবহার না করার আহ্বান

সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

৩১ নং ওয়ার্ডবাসীর কাছে বিশ্বস্ত ও ভরসার নাম আবুল কালাম

রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

লাখ টাকার মাছ লুট ও বিষপ্রয়োগ সিলেটের সেই ‘ভূমিখেকো’ আলাইয়ের বিরুদ্ধে এবার রিসোর্ট ভাঙচুরের মামলা

সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,

নিয়মনীতির তোয়াক্কা নেই জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে

নিয়মনীতির তোয়াক্কা নেই জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে

সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের কার্যালয়টি এখন অনিয়ম, দখল আর লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ৫ আগস্টের