admin
প্রকাশিত: 11:46 AM, October 3, 2025
সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ:
“গ্রীন ফরেস্ট, পিসফুল লাইফ বা সবুজ বন, প্রশান্তির জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক একাধিক অভিজাত শ্রেণীর পুরস্কারপ্রাপ্ত বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গত বুধবার সিলেট নগরীর জিন্দাবাজারস্থ জল্লারপাড় গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)-এ এই উদযাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক সিলেট বাণী পত্রিকার নির্বাহী সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ক্লাবের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার সিনিয়র সাব এডিটর সম্পাদক ফয়জুল আহমদ, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সিলেট সিটি ইউনিটের সভাপতি এম এ ওয়াদুদ আল মামুন, শাহপরান ইউনিট, সিলেটের কার্যনির্বাহী সদস্য ও তালুকদার ফাউন্ডেশন, সিলেটের চেয়ারম্যান মাওলানা মো. রফিকুল ইসলাম এবং গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)-এর মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা ও শিশু বিষয়ক সম্পাদক লাবীব ইকবাল, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেটের যুগ্ম সম্পাদক মো. নোমান উদ্দিন রায়হান, তালুকদার ফাউন্ডেশন, সিলেটের সাংগঠনিক সম্পাদক মো. মামুন রশিদ, গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)-এর শিক্ষক আফজল শিকদার, শিক্ষক স্বরুপা বেগম, তাজকিয়া জান্নাত সুইটি, ফাতেমা বেগম, তাহমিনা আক্তার মৌমি, খাদিজাতুল কুবরা শিফা, রেশমা আক্তার রিয়া, রুকসানা বেগম প্রমুখ।-বিজ্ঞপ্তি
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের
সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার
রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড
সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,
সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের কার্যালয়টি এখন অনিয়ম, দখল আর লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ৫ আগস্টের