admin
প্রকাশিত: 11:49 AM, October 3, 2025
নিজস্ব প্রতিবেদক
অল্প সময়ের মধ্যেই সিলেটে চালু হতে যাচ্ছে একটি পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল। এ হাসপাতাল চালু হলে ক্যান্সারে আক্রান্ত রোগীদের আর চিকিৎসার জন্য রাজধানী ঢাকা কিংবা দেশের বাইরে যেতে হবে না। গতকাল বৃহস্পতিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নির্মাণাধীন ক্যান্সার ইউনিটের কাঠামোগত উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। এসময় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলামসহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন, সিলেটে খুব অল্প সময়ের মধ্যেই একটি সয়ংসম্পূর্ণ ক্যান্সার হাসপাতাল চালু করা হবে। আগামী ৩ মাসের মধ্যেই এই হাসপাতালের কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।
তিনি আরও জানান, গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি দল হাসপাতাল পরিদর্শনে এসে নির্মাণ কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন। তারা দেখতে এসেছিলেন কাজ কতদূর এগিয়েছে এবং সম্পূর্ণ হতে আর কত সময় লাগবে।
হাসপাতালটি চালু হলে সিলেটসহ পার্শ্ববর্তী এলাকার ক্যান্সার রোগীরা ঢাকার ভিড় ও ভোগান্তি এড়িয়ে নিজ এলাকায় উন্নত চিকিৎসা নিতে পারবেন। বিশেষজ্ঞ চিকিৎসক, আধুনিক যন্ত্রপাতি ও পূর্ণাঙ্গ চিকিৎসা সেবার সমন্বয়ে এ হাসপাতালকে ক্যান্সার রোগীদের জন্য একটি নতুন ভরসাস্থলে পরিণত করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গঠনমূলক ও কাঠামোগত বিভিন্ন সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। চিকিৎসকদের বসার মতো উপযুক্ত জায়গাও নেই, যা খুবই দুঃখজনক। আমরা এই সমস্যাগুলোর সমাধানে কাজ করছি।
জেলা প্রশাসক বলেন, ৫০০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন আড়াই থেকে তিন হাজার রোগী চিকিৎসা নিচ্ছেন, যা একটি বিশাল চাপ সৃষ্টি করছে। প্রতিনিধি দল মূলত নতুন ভবনের কাজের অগ্রগতি দেখতে এসেছেন। আশা করছি আগামী ২-৩ মাসের মধ্যে এই ভবনের কাজ সম্পন্ন হবে এবং রোগীদের সেখানে স্থানান্তর করা যাবে।
মো. সারওয়ার আলম বলেন, আগামী এক থেকে দুই মাসের মধ্যেই সিলেট জেলা হাসপাতালের কার্যক্রম চালু হবে। এতে করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ অনেকটাই কমে আসবে। এর ফলে চিকিৎসার মান আরও উন্নত হবে এবং চিকিৎসকরাও স্বস্তিতে কাজ করতে পারবেন।
জেলা প্রশাসক জানান, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালকে দালালমুক্ত করতে ইতোমধ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখানকার চিকিৎসক ও নার্সরা অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছেন, কিন্তু অতিরিক্ত রোগীর চাপে সেবা ব্যাহত হচ্ছে। ৫০০ শয্যার জনবল থাকলেও রোগী সংখ্যা প্রায় ৩ হাজার। তার সঙ্গে রোগীর স্বজনদের অতিরিক্ত ভিড় ব্যবস্থাপনা আরও জটিল করে তোলে। আমরা এই পরিস্থিতি পরিবর্তনের জন্য নিরলসভাবে কাজ করছি।
জেলা প্রশাসক মো. সারওয়ার আলম আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা আশা করছি। খুব শিগগিরই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক সেবার মান উন্নত হবে এবং এ অঞ্চল একটি পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতালসহ আধুনিক চিকিৎসা সুবিধায় সমৃদ্ধ হবে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির নিয়মিত সভা গত ২১ অক্টোবর সন্ধ্যায় সিলেটের আম্বরখানায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান কর্তৃক গণদাবী পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা, বিভ্রান্তকর
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের
সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজির আহমদের আশু ও সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার
রাজনীতির মূল সুর যদি হয় জনসেবা, তবে সেই সুরকে নিজের জীবনে ধারণ করেছেন সিলেট মহানগর বিএনপির আওতাধীন ৩১ নম্বর ওয়ার্ড
সিলেট এয়ারপোর্ট থানা এলাকার লাক্কাতুড়া সংলগ্ন প্রবাসী মালিকানাধীন ‘গ্রিন উড হিল স্টেশন’ রিসোর্টে অনধিকার প্রবেশ করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর,
সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের কার্যালয়টি এখন অনিয়ম, দখল আর লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ৫ আগস্টের