admin

প্রকাশিত: 3:02 PM, November 30, 2025

১৮ ডিসেম্বরের মধ্যে পোস্টাল ভোট রেজিস্ট্রেশন সম্পন্ন করতে যুক্তরাজ্য প্রবাসীদের প্রতি আহবান

লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেস ব্রিফিং :

১৮ ডিসেম্বরের মধ্যে পোস্টাল ভোট রেজিস্ট্রেশন সম্পন্ন করতে যুক্তরাজ্য প্রবাসীদের প্রতি আহবান

4

লন্ডন প্রতিনিধি:

4

যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশীদের নির্ধারিত সময়ের মধ্যে পোস্টাল ভোট রেজিস্ট্রেশন করতে আহবান জানিয়েছে বিলেতের বাংলা মিডিয়ার শীর্ষ সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাব । গত ২৮ নভেম্বর শুক্রবার দুপুরে ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এই আহবান জানানো হয়।
প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ জুবায়ের এর সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদের সঞ্চালানায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ হাইকমিশনের পক্ষে উপস্থিত ছিলেন ফার্স্ট সেক্রেটারি ওয়ারিসুল ইসলাম । তিনি পোস্টাল ভোট রেজিস্ট্রেশনের ধাপগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন।
তিনি বলেন, ২৭ নভেম্বর থেকে শুরু হওয়া রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। প্রক্রিয়াটি খুবই সহজ—প্রথমে মোবাইল ফোনে ‘পোস্টাল ভোট বিড’ অ্যাপ ডাউনলোড করে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে । এতে প্রয়োজন হবে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র এবং যুক্তরাজ্যে ব্যালট পেপার পাঠানোর ঠিকানা।
রেজিস্ট্রেশন সম্পন্ন হলে নির্ধারিত সময়ে যুক্তরাজ্যের ঠিকানায় পৌঁছে যাবে ব্যালট পেপার, ভোটের নির্দেশনা এবং রিটার্ন এনভেলাপ । এরপর অ্যাপে লগ ইন করে খামের উপর থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে। এ সময় অবশ্যই মোবাইলের লোকেশন অন রাখতে হবে।
ব্যালট পেপারে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সাক্ষরসহ নির্ধারিত খামে ভরে পোস্ট অফিসে কিংবা পোস্ট বক্সে ছেড়ে দিতে হবে। তাহলে বাংলাদেশে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছে যাবে ব্যালটটি। তবে তিনি সতর্কতা অবলম্বনের আহবান জানিয়ে বলেছেন, একাধিকবার রেজিস্ট্রেশন করলে অ্যাপ লক হয়ে যেতে পারে । ভিপিএন ব্যবহার করে অন্য দেশ থেকে ভোট দেওয়ার চেষ্টা করলেও ডিভাইস ব্লক হতে পারে বলে জানান তিনি। জনাব ওয়ারিসুল ইসলাম ১৮ ডিসেম্বরের মধ্যে প্রবাসীদেরকে নাম রেজিস্ট্রেশনের আহবান জানান।
প্রেস ক্লাব সভাপতি মুহাম্মদ জুবায়ের বলেন, বিশ্বজুড়ে দেড় কোটি প্রবাসী বাংলাদেশির দীর্ঘদিনের দাবি প্রবাস থেকে ভোট দেওয়ার সুযোগ- অবশেষে বাস্তবায়ন হচ্ছে । আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বিদেশে বসেই ডাকযোগে ভোট দিতে পারবেন প্রবাসীরা। এই দীর্ঘ সময়ে বিলেতের বাংলা মিডিয়ার সাংবাদিকরা সংবাদ প্রকাশ ও প্রচারের মাধ্যমে দাবী বাস্তবায়নে গুরুত্বপুর্ণ ভুমিকা রেখেছেন । তাই এই ঐতিহাসিক মুহুর্ত উদযাপন ও প্রবাসীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রেস ক্লাবের আজকের এই প্রেস ব্রিফিং । তিনি প্রবাসীদের অবিলম্বে নাম রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহবান জানিয়ে বলেন, সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে। ১৮ ডিসেম্বর চলে এসেছে। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহনের সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবেনা।
জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ প্রবাসী ভোটাধিকার বাস্তবায়নে দীর্ঘদিন যাবত যেসকল সংগঠন ও ব্যক্তিবিশেষ সোচ্চার ভুমিকা পালন করেছেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন । তিনি বলেন, নির্বাচন কমিশন এবার কমপক্ষে ৫০ লাখ প্রবাসীকে পোস্টাল ভোটের আওতায় নিয়ে আসার টার্গেট গ্রহণ করেছে এবং শুক্রবার পর্যন্ত ৫০ হাজারের বেশি প্রবাসী নাম রেজিস্ট্রেশন করেছেন । শুধু যুক্তরাজ্যেই ৮ লক্ষাধিক বাংলাদেশী বসবাস করেন । তিনি লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সর্বস্তরের প্রবাসীদের প্রতি আহবান জানিয়ে বলেন, যেহেতু এটি আমাদের দীর্ঘদিনের আন্দোলনের একটি ফসল, তাই আসুন ডেডলাইন অর্থাৎ ১৮ ডিসেম্বরের আগে নাম রেজিস্ট্রেশন সম্পন্ন করে ভোটে অংশগ্রহনের সুযোগ নিই । ভোটে অংশগ্রহণের মাধ্যমে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরো শক্তিশালী করতে পারবো । যদি আমরা বেশি করে নাম রেজিস্ট্রেশন করে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারি তাহলে দীর্ঘদিনের আন্দেলন-সংগ্রামের স্বার্থকতা দেখতে পারবো।

6

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

7 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

5 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

3 স্টাফ রিপোর্টার: 2 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

6 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

6 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

2 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 6 শুক্রবার (২১

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

4 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

3 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)

1
7