admin
প্রকাশিত: 5:07 PM, October 31, 2020
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজারে এলডিপির এক নেতার উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রাজনৈতিক পূর্ব বিরুধের জেরধরে স্থানীয় আওয়ামী লীগের একটিদল প্রকাশ্যে দিবালোকে এই ঘটনাটি ঘটিয়েছে। ৩০ অক্টোবর শুক্রবার দুপুর ১২টায় বিয়ানীবাজার পৌরশহরের শহীদটিল্লাস্থ মেইন রোডে এই ঘটনাটি ঘটে। আহত এলডিপি নেতা মোঃ ময়নুল হক স্থানীয় খশির নামনগর গ্রামের মোঃ রসিম উদ্দিনের পুত্র।
জানা যায়, মোঃ ময়নুল হক বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) কুড়ারবাজার ইউনিয়নের ৭নং ওয়ার্ড শাখার সহ-প্রচার সম্পাদক হিসেবে রাজনীতিতে সক্রিয় রয়েছেন। আওয়ামী লীগ নেতা জালাল মেম্বার, মানিক উদ্দিন ও কিরনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে তার রাজনৈতিক পূর্ব বিরোধ ছিল। ঘটনার দিন ৩০ অক্টোবর এলডিপি নেতা মোঃ ময়নুল হক বাড়ি থেকে পৌরশহরের দিকে রওয়ানা হন দলীয় কর্মসূচীতে যোগদানের উদ্দেশ্যে। দুপুর ১২টার দিকে পৌরশহরের শহীদটিল্লা নামক স্থানে যাওয়ার পর সেখানে পূর্ব থেকে ওৎ পেতে থাকা আওয়ামী লীগ ক্যাডার মানিক উদ্দিন ও কিরনসহ ৪/৫ জনের একটিদল তার পথরোধ করে। তারা তাকে গালাগালি করে এবং একপর্যায় অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে বেদড়ক কিল, লাথি মেরে মাটিতে ফেলে দেয় এবং লাঠি দিয়ে পিঠিয়ে রক্তাক্ত আহত করে। এসময় মোঃ ময়নুল হক চিৎকার করে অজ্ঞান হয়ে পড়েন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা তাকে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় আয়শা হক হাসপাতালে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হামলায় এলডিপি নেতা মোঃ ময়নুল হকের নাক, মুখ ও মাথায় রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়েছে। লাঠির আঘাতে তার মাথা ফেটে গেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ