admin

প্রকাশিত: 11:02 AM, December 29, 2024

দুস্থ মানুষকে সেবার মধ্যেই মানসিক প্রশান্তি নিহিত

বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দুস্থ মানুষকে সেবার মধ্যেই মানসিক প্রশান্তি নিহিত

6

দুস্থ মানুষকে সেবার মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। এর মধ্যেই মানসিক প্রশান্তি নিহিত। আমরা যতই অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াবো, ততই আমরা নিজেদেরকে উন্নত মানুষ হিসেবে গড়ে তুলতে পারবো। আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। এক্ষেত্রে প্রবাসী ও বিত্তবানদের অগ্রসর হওয়া উচিত।
বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতি, সিলেট-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বালাগঞ্জ-ওসমানীনগর কল্যাণ সমিতির সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে শনিবার (২৮ ডিসেম্বর) সকালে ওসমানীনগর উপজেলার বেগমপুর সাদিপুর ইউনিয়নের শরৎ সুন্দরী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
সমিতির সাধারণ সম্পাদক ড. এনামুল হক সরদার ও মেডিকেল ক্যাম্পের আহ্বায়ক অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদীর যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন, সমিতির সহ সভাপতি এস এম আনওয়ারুল ইসলাম, আব্দুল জলিল জিলু, সহ সভাপতি অধ্যক্ষ মো. ছুরাব আলী, যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ, প্রচার সম্পাদক সাংবাদিক এম এ মতিন, দপ্তর সম্পাদক মো. ওলিউর রহমান সুফি, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যক্ষ নাজমুল আনসারী, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক জাহেদুর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ মো. আলা হোসেন, কার্যকরী পরিষদের সদস্য চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন, সদস্য আবু কয়েস চৌধুরী।
স্থানীয় বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, শেখ মো. আব্দুল হক, ফয়জুল ইসলাম, শাহ মবশ্বির আলী, জাকির হোসেন, আবু বকর, আব্দুল্লাহ মিসবাহ।
চিকিৎসকদের মধ্যে উপস্থিত থেকে সেবা প্রদান করেন ডা. মাশুকুর রহমান, ডা. মোহাম্মদ সাব্বির আহমদ শাহিন, দুলাল কান্তি দে, ডা. বিশ্ববিজিৎ দেব, ডা. মো. রাশেদ আশলার, ডা. সুরাইয়া আফরোজ, ডা. মিজানুর রহমান, ডা. মহি উদ্দিন আহমদ, ডা. রিমি হামিদ, কল্লোল ভট্টাচার্য্য। উল্লেখ্য, বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতি, সিলেট সবসময় স্বাস্থ্য, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে কাজ করতে বদ্ধপরিকর। এ প্রচেষ্টার অংশ হিসেবে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।মেডিকেল ক্যাম্পে এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

3 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

3 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

6 স্টাফ রিপোর্টার: 7 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

8 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

2 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 1 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

8 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 6 শুক্রবার (২১

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

4 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

2 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)

1
7