editor

প্রকাশিত: 12:41 AM, December 25, 2021

ছাতকে ১০ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ

ছাতকে ১০ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ

ছাতকে ১০ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ

ছাতক প্রতিনিধি
ছাতক উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগণ শপথ নিয়েছেন। শুক্রবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। ৩টি ধাপে এসব নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করানো হয়। সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। এছাড়া সদস্যদের শপথ করান ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রহমান।

শপথ অনুষ্ঠানে চেয়ারম্যান গনের মধ্যে শপথ নেন ইসলামপুর ইউপির এডভোকেট সুফি আলম সুহেল, ছাতক সদর ইউপির সাইফুল ইসলাম, কালারুকা ইউপির অদুদ আলম, গোবিন্দগঞ্জ-সৈয়দেরগাঁও ইউপির সুন্দর আলী, জাউয়াবাজার ইউপির আব্দুল হক, ছৈলা-আফজালাবাদ ইউপির গয়াছ আহমদ, দোলারবাজার ইউপির মো. নুরুল আলম, খুরমা উত্তর ইউপির বিল্লাল আহমদ, খুরমা দক্ষিণ ইউপির আবু বক্কর ছিদ্দিক, চরমহল্লা ইউপির আবুল হাসনাত। এরআগে নোয়ারাই ও সিংচাপইড় ইউপির চেয়ারম্যান ও সদস্যগনের শপথ পাঠ করানো হয়েছে। উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে ভাতগাঁও ইউপি’র সরকারী গেজেট প্রকাশ না হওয়ায় শপথ বাক্য পাঠ করা যায়নি।

শপথ বাক্য পাঠ শেষে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্যা ও সাধারণ ওয়ার্ডের সদস্যদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন দেশের স্বার্থে সকল জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবু সাদাত মো. লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম,মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, ছাতক প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদারসহ বিভিন্ন শ্রেনী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির