admin

প্রকাশিত: 12:02 PM, August 28, 2026

ভুয়া খাজনা রশিদে জমি রেজিস্ট্রি : সাব- রেজিস্ট্রারের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির অভিযোগ

ভুয়া খাজনা রশিদে জমি রেজিস্ট্রি : সাব- রেজিস্ট্রারের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির অভিযোগ

মধ্যনগর প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার গুরুত্বপূর্ণ বাদশাগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসটি এখন অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। অভিযোগ উঠেছে, সরকারের বিপুল অঙ্কের রাজস্ব ফাঁকি দিয়ে ভুয়া খাজনার রশিদ ও খাজনা ছাড়ায় নিয়মিত জমি রেজিস্ট্রি করাচ্ছেন দায়িত্বরত সাব-রেজিস্ট্রার পলাশ তালুকদার। এমনকি নিজের আত্মীয়স্বজনদের ক্ষেত্রে কোনো প্রকার খাজনা রশিদ ছাড়াই জমি লিখে দেওয়ার মতো গুরুতর জালিয়াতির ঘটনা ঘটছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৫ সালের জুন-জুলাই থেকে বাদশাগঞ্জ কার্যালয়ে সাব-রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছেন পলাশ তালুকদার। সপ্তাহে কেবল মঙ্গলবার ও বুধবার এই দুই দিন দলিল রেজিস্ট্রির কার্যক্রম চলে। পার্শ্ববর্তী নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় বাড়ি হওয়ায় ও অফিস থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে বসবাসের সুযোগে তিনি স্থানীয় একটি শক্তিশালী দালাল সিন্ডিকেটের সঙ্গে আঁতাত গড়ে তুলেছেন। দীর্ঘদিন ধরে তিনি নিজ পদে বহাল থেকে এলাকা জুড়ে একছত্র আধিপত্য বজায় রেখেছেন।
অনুসন্ধানে দেখা যায়, মধ্যনগর ইউনিয়ন ভূমি অফিসের নাম ব্যবহার করে ভূয়া খাজনার রশিদ বাংলাদেশ নং ১০৭৭, পরিশিষ্ট ৩০, মৌজা ও জে এল নং সাতুর পশ্চিম ১১৭, ২ নং রেজিস্টার অনুযায়ী হোল্ডিং নং ১৩১ দিয়ে গোপনে জমি রেজিস্ট্রি সম্পন্ন করা হয়েছে। সম্প্রতি এরকম বেশ কিছু আইনবহির্ভূত দলিলের সুনির্দিষ্ট তথ্য সামনে এসেছে। এর মধ্যে ১৪৭৮-২৫ নম্বর দলিল তারিখ: ০৬-০৮-২০২৫ এবং ৪৬৬-২৬ নম্বর দলিল তারিখ: ০৮-০৪-২০২৬ সম্পূর্ণ খাজনা পরিশোধ ছাড়াই সম্পাদন করা হয়েছে, যা সরাসরি সরকারি অর্থ আত্মসাতের শামিল।
অফিস সূত্রে ও সরেজমিনে ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে, দালাল সিন্ডিকেটের মাধ্যমে সাব-রেজিস্ট্রারের সঙ্গে আগাম “সমন্বয়” ছাড়া কোনো দলিলই স্পর্শ করা হয় না। কার্যালয়টিতে নির্ধারিত উৎসে কর ও ভ্যাট প্রতি শতাংশে ৫০০ টাকা হারে আদায়ের পাশাপাশি সাবদলিল ও উত্তরাধিকার সনদের ক্ষেত্রে বাড়তি ২ হাজার টাকা ঘুষ গুনতে হয়। এছাড়াও প্রতি দলিলে সাড়ে ৩ হাজার টাকা করে নির্দিষ্ট এই কর্মকর্তাকে তথাকথিত ‘হাদিয়া’ বা কমিশন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। কয়েকজন দালাল সিন্ডিকেটের ইশারায় অফিসের সকল কার্যক্রম সম্পন্ন হয়। একাধিক ভুক্তভোগী নাম প্রকাশে অনিচ্ছুক, তারা জানান, বেশ কয়েকজন দালাল সিন্ডিকেটের মধ্যে অন্যতম হচ্ছে অধিকাংশই দলিল লেখক।
এ বিষয়ে সাব-রেজিস্ট্রার পলাশ তালুকদারের সঙ্গে কথা হলে তিনি বলেন, দলিল করার সময় যতটুকু কাগজপত্র উপস্থাপন করা হয়েছে, আমরা যথাসম্ভব তা যাচাই করছি। এ সময় প্রতিবেদকের কাছে থাকা কাগজপত্রের বিষয়ে তিনি বলেন, আপনার কাছে যা আছে, আপনি সেটা দেখতে থাকেন। আমার কাছে যা আছে, আমি সেটা দেখে করছি। ছুটির দিনে ফোন করায় একপর্যায়ে কিছুটা উত্তেজিত হয়ে সাব-রেজিস্ট্রার পলাশ তালুকদার বলেন, শুনেন, আপনার যদি রিপোর্ট করার থাকে, আপনি রিপোর্ট করেন। কী তথ্য আছে, না আছে—এটা তো আমার কাছে আছে।
সার্বিক বিষয়ে সুনামগঞ্জ জেলা রেজিস্ট্রার মোস্তাফিজ আহমেদ জানান, অভিযোগের বিষয় গুলো আমি দেখছি, তদন্ত সাপেক্ষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণবিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

জ্ঞানার্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে: শেখ মো: নজরুল ইসলাম

জ্ঞানার্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে: শেখ মো: নজরুল ইসলাম

স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের অভিনন্দন

দক্ষিণ সুরমা সুইপার কলোনির ‘খান বোর্ডিং’ যেন ইয়াবা সেবনের নিরাপদ আস্তানা

দক্ষিণ সুরমা সুইপার কলোনির ‘খান বোর্ডিং’ যেন ইয়াবা সেবনের নিরাপদ আস্তানা

সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনির প্রবেশমুখে অবস্থিত ‘খান বোর্ডিং’ নামক একটি আবাসিক হোটেল মাদকসেবী ও অপরাধীদের প্রধান ও নিরাপদ আশ্রয়ে

মহানগর বিএনপির শীর্ষে সুদীপ রঞ্জন সেন বাপ্পু

মহানগর বিএনপির শীর্ষে সুদীপ রঞ্জন সেন বাপ্পু

দীর্ঘ চার দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে রাজপথের প্রতিটি লড়াই-সংগ্রামের পরীক্ষিত সৈনিক এবং তৃণমূলের সুসংগঠিত সংগঠক

সিসিকের ২৪১ কর্মচারীর চাকরি স্থায়ীকরণ থমকে, সিইও’র অসহযোগিতার অভিযোগ

সিসিকের ২৪১ কর্মচারীর চাকরি স্থায়ীকরণ থমকে, সিইও’র অসহযোগিতার অভিযোগ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি

তৃণমূলের নির্ভরযোগ্য কাণ্ডারী এমরান চৌধুরী

তৃণমূলের নির্ভরযোগ্য কাণ্ডারী এমরান চৌধুরী

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী এখন তৃণমূল নেতাকর্মীদের

উছমানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা রেদওয়ান আহমদ

উছমানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা রেদওয়ান আহমদ

আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান

সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন

সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন

ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স