editor
প্রকাশিত: 7:21 PM, December 22, 2021

ফেঞ্চুগঞ্জে প্রতিবন্ধীদের নিয়ে 'গণশুনানি' অনুষ্ঠিত
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
ফেঞ্চুগঞ্জে প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ গণশুনানি অনুষ্ঠিত।
ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের আয়োজনে ও মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন এফসিডিও এর সহযোগীতায় গণশুনানি বাস্তবতায়ন করে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)।
ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাখি আহমেদ’র সভাপতিত্বে ও উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম।
অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিআরপির (হিয়ার প্রকল্পের) বিভাগীয় প্রকল্প কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশীদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ছাইদ মিয়া,উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাহমুদুর রহমান, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে গনশুনানিতে প্রতিবন্ধীদের উন্মুক্ত প্রশ্ন উত্তর পর্বে প্রতিবন্ধীদের নানা সমস্যা ও চাহিদা শুনে সমাধান ও দিক নির্দেশনা দেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ফরিদ উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুমেল আহসান, সহযোগী সদস্য আসিফ ইকবাল ইরন, ছামি হায়দার, প্রমুখ।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির