editor

প্রকাশিত: 5:47 PM, October 12, 2021

জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক
দেশের উন্নয়ন ও অগ্রগতিতে শ্রমিক লীগের আবদান অপরিসীম -সরোয়ার হোসেন

জাতীয় শ্রমিকলীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর শ্রমিক লীগের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সাধারণ সম্পাদক এম শাহরিয়ার কবির সেলিম এর সভাপতিত্বে গত ১১ অক্টোবর সোমবার দিবাগত রাত ১২:০১টায় আনুষ্ঠানিক ভাবে কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কানাডা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, সিলেট জেলা আওয়ামীলীগের জেষ্ঠ্য সদস্য মোঃ সরোয়ার হোসেন বলেন, ১৯৬৯ সালের ১২ অক্টোবর বাংলার দুঃখী মেহনতী শ্রমজীবী মানুষের কল্যাণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গঠন করেছিলেন জাতীয় শ্রমিক লীগ নামক সংগঠন। আজ তার ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী। শ্রমিকলীগ ৬৯ এর গণঅভ্যুত্থান সহ ৭১-এর স্বাধীনতা যুদ্ধ পরবর্তী অন্যান্য গুরুত্বপূর্ণ আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখে। শ্রমিক বাঁচলে, দেশ বাঁচবে। তিনি বলেন, শ্রমিকের ন্যায্য দাবী একে একে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূরণ করে যাচ্ছেন। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে শ্রমিকলীগের আবদান অপরিসীম। প্রধানমন্ত্রী চিন্তা চেতনায় শ্রমিকলীগের কার্যক্রমে দৃষ্টি রয়েছে। দেশ ও জাতির উন্নয়ন অগ্রগতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান শেষ করা যাবে না। বিশ্বের বহু দেশকে পেছনে ফেলে দ্রুত গতির উন্নয়ন বর্ধনশীল দেশ হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছে। সরোয়ার হোসেন বলেন, আওয়ামীলীগের পাশাপাশি শ্রমিকলীগ ঐক্যবদ্ধ ভাবে কাজ করছে। আগামী দিনে দেশ বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে মহানগর শ্রমিকলীগ প্রস্তুত রয়েছে।

সিলেট মহানগর শ্রমিক লীগের সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম সভাপতির বক্তব্যে বলেন, তিনি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে জীবনের ৪০টি বছর জেল, জুলুম, হুলিয়া মাথায় নিয়ে পদ-পদবী, লোভ-লালসার ঊর্ধ্ব ওঠে রাজনীতি করে যাচ্ছেন। শ্রমজীবী মানুষের দুঃখ-দর্দশা চিন্তা করে শ্রমিকলীগের রাজনীতিতে সম্পৃক্ত হন। আজকের এই দিনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি তার আকুল আবেদন শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার বাস্তবায়নে তিনির আগামী দিনের পথ চলার পাথেয়।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম হাসান জেবুল বলেন, মহানগর শ্রমিকলীগ ঐক্যবদ্ধ হয়ে সফল ভাবে কাজ করছে। সে জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি প্রয়োজন।

মহানগর শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজানুর রহমান সেলিম ও ইয়াসিন আহমদ সুমনের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সিলেট মহানগর আওয়ামীলীগের সদস্য রাহাত তরফদার, মহানগর শ্রমিকলীগের সিনিয়র সহ সভাপতি এডভোকেট আলতাফ হোসেন এপিপি, সাদিকুর রহমান সাদিক, নাজমুল ইসলাম মাসুম, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম বাবু, আতাউর রহমান, মোঃ মাহবুবুল হক, আব্দুল জলিল লেবু, এনামুল হক লিলু, মীর আব্দুল করিম পাখী মিয়া, হরিলাল দাস, সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি সতীশ দেবনাথ ঝন্টু, জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ সিলেট-সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল জলিল। সভায় বক্তব্য দেন মহানগর শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন মাছুম, সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ওবায়দুর রহিম রিজভী, মির্জা আব্দুল হামিদ অভি, জাহাঙ্গীর আলম, ফয়সল আহমদ, কাওছার আহমেদ, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক সজীব মালাকার, কানু দাস কাঞ্চন, ফরহাদ আহমদ জীবন, এনাম হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক পুলক সরকার, সুপংকর দাস, তুহিন চৌধুরী, রাশিদ মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজিম আহমদ মনোহর, অর্থ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ওয়ারিছ আলী, সমাজকল্যাণ সম্পাদক (গ্যাস) ক্বারী রমিজ উদ্দিন, ক্রীড়া সম্পাদক ইঞ্জিনিয়ার লুৎফুর রহমান রাজু, সহ ক্রীড়া সম্পাদক শাহজাহান মিয়া, কার্যকরী সদস্য মিজানুর রহমান মিজান, হারুন মিয়া, মোঃ শাহজাহান, তাতীঁলীগের কেন্দ্রীয় সদস্য কালাম আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের মানবাধিকর বিষয়ক সম্পাদক মিঠুন দত্ত, বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের সিলেট জেলা সভাপতি রুহুল ইসলাম মিঠু, বঙ্গবন্ধু যুব পরিষদ সিলেট জেলা কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব খালেদ হোসেন, মহানগর যুবলীগের সাবেক সদস্য শ্যামল সিংহ, সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক নিখিল দে, আওয়ামী হকার্স লীগ সিলেট মহানগর শাখার আহবায়ক রকিব আলী, যুগ্ম আহবায়ক জানে আলম, জেলা ছাত্রলীগ নেতা মিনহাজ ছামিন চৌধুরী, মোছাদ্দেক হোসেন মুছা, মেহেদী হাসান চৌধুরী, বখতিয়ার আহমদ জবরী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুস সোবহান।

ডিএসএস/১২/অক্টোবর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির