editor
প্রকাশিত: 11:50 AM, December 22, 2020
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজারে গৃহহীন অসহায় এক পরিবার কে মারধর করে তাড়িয়ে দিয়েছে স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা কাজল চক্রবর্তী। ভিকটিম আকাব উদ্দিন এর পূর্ব পুরুষের রেখে যাওয়া ২৫ শতাংশ ভূমি আৎসাতের জন্য আওয়ামী লীগ নেতা এই ঘটনাটি ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ২১ ডিসেম্বর সোমবার দুপুর ১২টায় বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এই ঘটনাটি ঘটে। এই ঘটনার পর থেকে ঘরবাড়িহীন আকাব উদ্দিন স্ত্রী সন্তানদের নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন।
জানা যায়, ৩ ছেলে, ৩ মেয়ে ও স্ত্রী নিয়ে আকাব উদ্দিন এর ৭ জনের পরিবার কুশিয়ারা নদীর তীরবর্তী নোয়াগাঁও গ্রামে বসবাস করতো। সম্প্রতি কুশিয়ারা নদীর ভাঙ্গনে তাদের বসতবাড়ি তলিয়ে গেছে নদী গহবরে। এরপর থেকে তারা গৃহহীন, আশ্রয়হীন অসহায় হয়ে পড়েছেন। স্থানীয় নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়ে অস্থায়ী ভাবে কয়েকদিন বসবাস করেন। পরে স্কুল খুলে যাওয়ায় তাদেরকে সেখান থেকে চলে আসতে হয়েছে। এরপর আকাব উদ্দিন গ্রামের অদূরে পূর্ব পুরুষের রেখে যাওয়া তার মালিকানাধীন ২৫ শতাংশ ভূমিতে গিয়ে আশ্রয় নেন। সেখানে বশতঘর তৈরী করতে গেলে বিপত্তি বাধে। ঘটনার দিন ২১ ডিসেম্বর দুপুর ১২টায় ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় প্রভাবশালী নেতা কাজল চক্রবর্তী তার অনুসারী বাহিনীর ৭/৮ জনের একদল সন্ত্রাসী নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে ঘর তৈরীতে বাধা দেন। তিনি এই ভূমি তার নিজের বলে দাবী করেন। এই সময় আকাব উদ্দিন এর পুত্র আব্দুস সালাম প্রতিবাদ করলে তার সাথে কাজল চক্রবর্তীর বাকবিতন্ডা ঘটে। এক পর্যায় কাজল চক্রবর্তীর লোকজন আব্দুস সালাম এর উপর হামলা চালায়। তারা তাকে কিল লাথি সহ লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। ছেলেকে রক্ষা করতে আকাব উদ্দিন এগিয়ে এলে সন্ত্রাসীরা তাকেও মারধর করে। প্রাণ রক্ষার্থে আকাব উদ্দিন ও তার পরিবারের লোকজন চিৎকার করে স্থানীয়দের সাহায্য চায়। তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে তাদেরকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করেন। পরে আওয়ামী লীগ নেতা কাজল চক্রবর্তীর নির্দেশে সন্ত্রাসীরা আকাব উদ্দিন এবং তার পরিবারের লোকজনকে তাদের পূর্ব পুরুষের ভূমি থেকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তাড়িয়ে দেন। এ সময় আওয়ামী লীগ নেতা কাজল চক্রবর্তী প্রকাশ্যে হুমকী দেন, এই ভূমির আশেপাশে তাদেরকে দেখলে বা মালিকানা দাবী করলে প্রাণে মেরে ফেলা হবে। পরে স্থানীয় লোকজন আকাব উদ্দিন ও তার পুত্র আব্দুস সালাম কে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
এই ঘটনার পর আকাব উদ্দিন ও তার পরিবার প্রাণের ভয়ে ঐ ভূমি ছেড়ে চলে আসেন। বর্তমানে তারা ঘরবাড়িহীন যাযাবরের মতো এখানে সেখানে মানুষের বাড়িতে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ