editor

প্রকাশিত: 8:30 PM, December 13, 2021

সুনামগঞ্জে পৃথক ঘটনায় আহত বৃদ্ধ কৃষক ও গৃহবধুর মৃত্যু: গ্রেফতার ২

সুনামগঞ্জে পৃথক ঘটনায় আহত বৃদ্ধ কৃষক ও গৃহবধুর মৃত্যু: গ্রেফতার ২

সুনামগঞ্জে পৃথক ঘটনায় আহত বৃদ্ধ কৃষক ও গৃহবধুর মৃত্যু: গ্রেফতার ২

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে পৃথক ঘটনায় আহত এক বৃদ্ধ কৃষক ও মানসিক ভারসাম্যহীন এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মৃতরা হলেন- জেলার ধর্মপাশা উপজেলার দক্ষিণ সুখাইড়-রাজাপুর ইউনিয়নের রংপুর হাটি গ্রামের হুমায়ুন মিয়ার স্ত্রী মানসিক ভারসাম্যহীন চাঁদনী আক্তার (২১) ও দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের মৃত মেহের বখতের ছেলে বৃদ্ধ কষক নজির হোসেন (৬০)।
আজ সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বৃদ্ধ নজির হোসেনের মৃত্যুর পর পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। অন্যদিকে গৃহবধু চাঁদনী আক্তার মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে ময়না তদন্ত করা হয়নি বলে জানা গেছে।
এব্যাপারে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- গতকাল রবিবার (১২ ডিসেম্বের) সন্ধ্যায় জেলার দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও গ্রামের মদরিছ মিয়ার গরু পাশ্র্¦বর্তী জালালপুর গ্রামের বৃদ্ধ কৃষক নজির হোসেনের জমির পাকা ধান খেয়ে ফেলে। এঘটনার প্রেক্ষিতে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। আর এই ঘটনাটি উপস্থিত গন্যমান্য ব্যক্তিরা তাৎক্ষনিক ভাবে সমাধানও করে দেন। কিন্তু তারই জের ওই দুই ব্যক্তির পক্ষ নিয়ে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু ওই সংঘর্ষে বৃদ্ধ কৃষক নজির হোসেন গুরুতর আহত হলে প্রথমে তাকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল, পরে রাতেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এবং আজ সোমবার (১৩ ডিসেম্ভর) সকালে চিকিৎসাধীন অবস্থায় আহত বৃদ্ধ কৃষক নজির হোসেনের মৃত্যু হয়। এঘটনার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ২জনকে গ্রেফতার করে।
অন্যদিকে গত রবিবার সন্ধ্যায় ধর্মপাশা উপজেলার রংপুর হাটি গ্রামে অবস্থিত নিজ বসতঘরের ধরনার মাঝে গলায় ওরনা পেচানো অবস্থায় মানসিক ভারসাম্যহীন গৃহবধু চাঁদনী আক্তারের মৃতদেহ ঝুলতে দেখে এলাকার লোকজন থানায় খবর দিলে পুলিশ প্রথমে লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্ত ছাড়াই ওই মানসিক গৃহবধুর লাশ তার পরিবারের নিকট হস্থান্তর করা হয়। কিন্তু ওই মানসিক ভারসাম্যহীন গৃহবধু চাঁদনী আক্তার কি নিজে গলায় ওরনা পিছেয়ে আত্মহত্যা করেছে, নাকি কেউ তাকে তাকে হত্যা করে ঝুলিয়ে দিয়ে তা জানা যায়নি। মানসিক ভারসাম্যহীন গৃহবধু চাঁদনী আক্তারের রহস্যজনক মৃত্যুর বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে পরো উপজেলা জুড়ে আলোচনা ও সমালোচনার ব্যাপক ঝড় উঠে।
ধর্মপাশা থানার ওসি খালেদ চৌধুরী ও দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর সাংবাদিকদের পৃথক ঘটনায় গৃহবধু ও বৃদ্ধ কৃষকের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির