editor
প্রকাশিত: 8:21 PM, December 13, 2021

জালিয়াতির মামলায় স্যান্ডমার্ক’র চেয়ারম্যান সহ ৩ জন জেলে
ডেস্ক রিপোর্ট
সিলেটের জৈন্তাপুরের স্যান্ডমার্ক এগ্রোফার্ম লিমিটেড’র এমডি ইয়াসমিন আক্তারের দায়ের করা জালিয়াতির মামলায় কোম্পানীর চেয়ারম্যান সুনীল নাথ সহ তিনজনের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরন করা হয়েছে। রোববার বিকেলে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক তাদের কারাগারে প্রেরনের নির্দেশ দেন। তবে- মামলার আসামি এএইচএম শাহ আলমকে জামিন দিয়েছেন আদালত।
আইনজীবিরা জানিয়েছেন- জৈন্তাপুরের ভিত্রিখেল গ্রামের স্যান্ডমার্ক এগ্রোফামের চেয়ারম্যান সুনীল নাথ, পরিচালক বিবেকানন্দ নাথ ও রানা নাথ ২০১৯ সালের ২২ জানুয়ারি এমডি ইয়াসমিন আক্তারকে অবগত না করেই জালিয়াতির মাধ্যমে কোম্পানীর শেয়ার বিক্রি করে দেন। ওই সময় জালিয়াতির কাগজের মাধ্যমে শেয়ার ক্রয় করেন পূর্ব পীর মহল্লা এলাকার বাসিন্দা হাজী আব্দুস শুকুর, গোলাম রব্বানী ও এএইএম শাহ আলম। এ ঘটনার পর এমডি ইয়াসমিন আক্তার বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্ত করে প্রায় দুই মাস আগে গোয়েন্দা পুলিশ চার্জশিট দাখিল করলে আদালত অভিযুক্ত ৬ আসামির বিরুদ্ধে সমন জারি করেন। রোববার বিকেলে আসামিরা আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে কোম্পানীর জাল কাগজপত্র সৃজনকারী চেয়ারম্যান সুনীল নাথ, পরিচালক বিবেকানন্দ নাথ ও রানা নাথকে কারাগারে প্রেরন করেন। ওই তিন আসামি ইতিপূর্বেও জালিয়াতির ঘটনায় কারাগারে ছিলেন। এছাড়া- আসামি হাজী আব্দুস শুকুর ও ও গোলাম রব্বানীর আদালতে হাজির না হওয়ায় গ্রেপ্তার পরোয়ানা জারি করেছেন আদালত।
মামলার বাদিপক্ষের আইনজীবি এডভোকেট নুর আহমদ জানিয়েছেন- মামলা দায়েরের পর চার্জশিটেও ছয় আসামি অভিযুক্ত হন। এরপর রোববার চার জন হাজির হলে আদালত তিনজনকে কারাগারে প্রেরন ও একজনকে জামিন দিয়েছেন। মামলার বাদি ইয়াসমীন আক্তার জানিয়েছেন- আমার স্বামীর মৃত্যুর পর আসামিরা নানা ভাবে কয়েক কোটি টাকার এই প্রকল্প আত্মসাতের চেষ্টা চালাচ্ছে। তারা প্রকল্প এলাকায় ভয়ভীতি প্রদর্শন করে চলেছিলো।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির