editor
প্রকাশিত: 3:41 PM, July 1, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনের উপনির্বাচনে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি অংশ নেয়নি। তবুও দলের সিদ্ধান্ত না মেনে এবারের নির্বাচনে অংশ নেন কেন্দ্রীয় বিএনপির সদস্য শফি আহমদ চৌধুরীর।
এজন্য তাকে কেন্দ্রীয় বিএনপি দল থেকে বহিষ্কার করেছে। যার জন্য শফি চৌধুরীর সাথে নির্বাচনী প্রচারণায় অংশ নেননি সিলেট বিএনপির নেতৃবৃন্দ। শফি আহমদ চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জুনেদ আহমদকে বহিষ্কার করেছে জেলা কমিটি।
বুধবার (৩০ জুলাই) রাতে সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন।
জানা যায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের সিদ্বান্ত অমান্য করে সিলেট-৩ আসনের উপনির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত শফি চৌধুরীর পক্ষে কাজ করার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জুনেদ আহমদকে প্রাথমিক পদসহ সব পদ থেকে অব্যাহতি দিয়ে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের আগে জুনেদ আহমদকে পাঁচ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়েছিল। বিএনপি থেকে বহিষ্কৃত শফি চৌধুরীর পক্ষে দলের সিদ্বান্ত অমান্য করে কাজ করার প্রমাণ পাওয়ায় জুনেদ আহমদকে ২৩ জুন শোকজ করে পাঁচ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দেওয়া এবং জেলা বিএনপির নেতাদের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতায় জুনেদ আহমদের প্রদত্ত বক্তব্য গ্রহণযোগ্য ও সন্তোষজনক না হওয়ায় তাকে দল থেকে বহিষ্কারের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ১১ মার্চ করোনায় সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যান। এরপর ১৫ মার্চ আসনটি শূন্য ঘোষণা করা হয়। নির্বাচনী তফসিল অনুযায়ী, ২৪ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। প্রতীক বরাদ্দ হয়েছে ২৫ জুন। আগামী ২৮ জুলাই ইভিএমে ভোট গ্রহণ করা হবে।
ডিএসএস/০১/জুলাই/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ