editor

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২১

নির্বাচন কমিশনের সিলেটে আটজন করোনায় আক্রান্ত

নির্বাচন কমিশনের সিলেটে আটজন করোনায় আক্রান্ত

1

ডেস্ক রিপোর্ট
দেশে করোনা হানা দেয়ার পর থেকে এ পর্যন্ত নির্বাচন কমিশনের ১২০ জন কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছেন। এ ভাইরাসে একজন জেলা নির্বাচন কর্মকর্তা ও একজন উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ কয়েকজন ইতিমধ্যে মারা গেছেন।

বুধবার (৭ জুলাই) ইসি সচিব মো. হুমায়ুন কবীর-এর সভাপতিত্বে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে জুম মিটিংয়ে এই তথ্য জানানো হয়।

5

তবে করোনাভাইরাসের কারণে লকডাউনের মধ্যেও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা চালু রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

1

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, ‘করোনার এই মহামারির মধ্যেও জরুরি এনআইডি সেবা চালু রাখতে বলা হয়েছে। কারণ অনেকের কাছে জাতীয় পরিচয়পত্র খুবই দরকারি একটি দলিল।’

এ বিষয়ে কথা হলে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ূন কবীর বলেন, ‘নাগরিকদের বিদেশযাত্রা, টিকা দেয়া ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী ভর্তি প্রভৃতি জরুরি কারণে এনআইডি সেবা চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

ইসি কর্তকর্তারা জানান, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারসহ নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় ও মাঠপর্যায়ের ১২০ জন কর্মকর্তা-কর্মচারী এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন।

1

ইসি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ফরিদপুর অঞ্চলে সাতজন, বরিশাল অঞ্চলে ২২ জন, খুলনা অঞ্চলে ছয়জন, ঢাকা অঞ্চলে দুইজন, ময়মনসিংহ অঞ্চলে ২০ জন, কুমিল্লা অঞ্চলে আটজন, সিলেট অঞ্চলে আটজন, রাজশাহী অঞ্চলে ৩৩ জন এবং রংপুর অঞ্চলে সাতজন করোনায় আক্রান্ত হয়েছেন।

ডিএসএস/০৭/জুলাই/২০২১/রেদওয়ান

1

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জামায়াত আমাদের বন্ধু নয় তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে: নাছির চৌধুরী

জামায়াত আমাদের বন্ধু নয় তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে: নাছির চৌধুরী

2 সুনামগঞ্জ-০২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. নাছির চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ

জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির অভিযোগ

জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির অভিযোগ

4 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ

মুক্তাদিরের সমর্থনে দিনার খান হাসুর গণসংযোগ ও লিফলেট বিতরণ

মুক্তাদিরের সমর্থনে দিনার খান হাসুর গণসংযোগ ও লিফলেট বিতরণ

1 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সাবেক প্যানেল মেয়র এবং

সিলেটে শেষ মুহূর্তে তুঙ্গে প্রচার নির্ঘুম রাত কাটছে প্রার্থীদের

সিলেটে শেষ মুহূর্তে তুঙ্গে প্রচার নির্ঘুম রাত কাটছে প্রার্থীদের

8 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক রাজধানী সিলেটে এখন উৎসবের আমেজ। প্রচারণার শেষ সময়ে এসে দম ফেলার

সিলেটে ওসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, তদন্তে পুলিশ

সিলেটে ওসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, তদন্তে পুলিশ

2 সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন সিলেট-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল

সিলেট-১ আসনে জামায়াত প্রার্থীর হলফনামায় তথ্য গোপনের অভিযোগ

সিলেট-১ আসনে জামায়াত প্রার্থীর হলফনামায় তথ্য গোপনের অভিযোগ

5 সিলেট মহানগর বিএনপির সভাপতি গতকাল রবিবার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে

‘বিজয়ের দোরগোড়ায় আরিফ’

‘বিজয়ের দোরগোড়ায় আরিফ’

8 আহমেদ শাকিল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যে নির্বাচনী হাওয়া বইছে, তার ব্যতিক্রম নয় সিলেট-৪ আসনও।

সিলেটে ভোটের মাঠে রেকর্ড গড়তে যাচ্ছেন খন্দকার মুক্তাদির

সিলেটে ভোটের মাঠে রেকর্ড গড়তে যাচ্ছেন খন্দকার মুক্তাদির

2 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল

1
6