editor
প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২১
নিজস্ব প্রতিবেদক
রিকশা, ব্যাটারি রিকশা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ এর সিলেট মহানগরের আম্বরখানা আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার (৯ জুলাই) করোনরা স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই আঞ্চলিক কমিটি গঠন করা হয়।
মো. তাজুল ইসলামকে সভাপতি ও কোরবান আলীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন : সহ-সভাপতি শামিমুল ইসলাম, শহিদুল ইসলাম, মো: শহিদুল মিয়া, মো: স্বপন আহমদ, জাহাঙ্গীর মিয়া, সহ সাধারণ সম্পাদক সুরুজ আলী, জহিরুল আলম, সাংগঠনিক সম্পাদক: মো. মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক আল আমিন, অর্থ সম্পাদক জসিম আহমদ, প্রচার সম্পাদক ইউসুফ আলী, সদস্য কাজী দেলোয়ার, রজব আলী, হাবিবুর রহমান, ইস্তাক উদ্দিন, জুবায়ের আহমদ, জুবেল মিয়া, মাসুম মিয়া, জাবেদ আহমদ।
সিলেট মহানগরের আম্বরখানা আঞ্চলিক কমিটি গঠন উপলক্ষে শহিদুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রিকশা, ব্যাটারি রিকশা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ নেতা আবু জাফর, প্রণব জ্যোতি পাল, মো. তাজুল ইসলাম, শামিমুল ইসলাম, কোরবান আলী, রিয়াজ আহমদ, মন্জু মিয়া, রজব আলী, মাসুম মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, করোনায় বিপর্যস্থ শ্রমজীবী মানুষ। বিভিন্ন পেশা থেকে ছাঁটাইকৃত শ্রমজীবী মানুষ স্বকর্মসংস্থানে ব্যাটারি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছে। তাছাড়া লকডাইন সফল করতে হলে প্রয়োজন শ্রমজীবী মানুষের ঘরে ঘরে খাবার ও নগদ অর্থ সহযোগিতা প্রদান করা কিন্তু এবারের লকডাইনে পূর্বে শ্রমজীবী মানুষদের সেই সহযোগীতাও করা হয়নি।
নেতৃবৃন্দ বলেন, করোনাকালীন সময়ে মানবিক কারনে নগরীতে ব্যাটারি রিকশা চলাচলে বাধা, আটক ও চালকদের হয়রানি বন্ধের আহবান জানান ।
2 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ
2 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সাবেক প্যানেল মেয়র এবং
1 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক রাজধানী সিলেটে এখন উৎসবের আমেজ। প্রচারণার শেষ সময়ে এসে দম ফেলার
8 সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন সিলেট-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল
2 সিলেট মহানগর বিএনপির সভাপতি গতকাল রবিবার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে
8 আহমেদ শাকিল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যে নির্বাচনী হাওয়া বইছে, তার ব্যতিক্রম নয় সিলেট-৪ আসনও।
8 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল
8 সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে নগরীর ১৬নং ওয়ার্ড বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে লিফলেট