editor
প্রকাশিত: 5:23 PM, July 19, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটে নকল সোনার বারসহ র্যাবের জালে ধরা পড়েছে ৩ প্রতারক। সোমবার (১৯ জুলাই) সকালে দক্ষিণ সুরমা থেকে তাদের গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)-৯।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার এসএসপি সোমেন মজুমদার জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে র্যাবের একটি দল অভিযান চালিয়ে দক্ষিণ সুরমার হুমায়ন রশীদ চত্বর সংলগ্ন হোটেল আলী প্লাজার সামনে থেকে ২টি নকল সোনার বারসহ ৩ প্রতারককে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ঘোষগাঁও গ্রামের মৃত সোনাপর আলীর ছেলে আনহার মিয়া আনার, চাঁদপুর জেলার কচুয়া থানার খিলা ভূইয়া বাড়ি গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মো. আনিছুর রহমান (৫০) ও সিলেট নগরীর উত্তর বাগবাড়ী এলাকার মৃত মনিন্দ্র দাশের ছেলে বাবুল দাশ (৫৫)।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন সেট, ৫টি সিম ও নগদ ৭ হাজার ৫৫ টাকা জব্দ করে র্যাব।
আভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ এর মেজর মো. মাহফুজ ও এএসপি সোমেন মজুমদার।
পরে উদ্ধারকৃত মালামালসহ ৩ প্রতারককে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করে র্যাব।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৯জুলাই/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ