editor

প্রকাশিত: 6:44 PM, August 5, 2021

শেখ কামালের জন্মদিনে বিশ্বনাথে পুষ্পস্তবক অর্পণ ও স্মৃতিচারণ সভা

শেখ কামালের জন্মদিনে বিশ্বনাথে পুষ্পস্তবক অর্পণ ও স্মৃতিচারণ সভা

বিশ্বনাথ প্রতিনিধি :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মদিন সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানান কর্মসূচিতে পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন। এসময় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দও শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।

পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা বিআরডিবি মিলনায়তনে স্থানীয় প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্মরণে সীমিত পরিসরে আলোচনা ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ।

সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস শহিদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ওয়াহিদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী জাহান, যুক্তরাজ্যের ডরসেট আওয়ামী লীগের সভাপতি এআর চেরাগ আলী।

এসময় অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমান মুসা, প্রকৌশলী আবু সাঈদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, নির্বাচন অফিসার গোলাম সারওয়ার, আনসার-ভিডিপি কর্মকর্তা আমির হোসেন, বিশ্বনাথ থানার এসআই অমিত সিংহ, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল মতিন, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, সদস্য নিজাম উদ্দিন, দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দবির মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাঈদ মিয়া প্রমুখ নেতৃবৃন্দ।

এদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে সুবিধাজনক সময়ে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের রুহের মাগফেরাত কামনা করে কোরআন খতম ও দোয়া মাহফিল এবং অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

বিশ্বনাথে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান

বিশ্বনাথ প্রতিনিধি : করোনা ভাইরাস নিয়ন্ত্রনে সরকার ঘোষিত লগডাউনে দোকান বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়া সিলেটের বিশ্বনাথ উপজেলার পুরাণ বাজারের ২ শতাধিক ক্ষুদ্র-অসহায়-গরীব ব্যবসায়ীদের মধ্যে প্রধামন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে পৌর শহরের আল-হেরা শপিং সিটির নীচতলায় বিশ্বনাথ পুরাণ বাজারের ২শতাধিক ব্যবসায়ীর প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশ।

সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আমির আলী চেয়ারম্যানের পরিচালনায় খাদ্য সহায়তা বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ।

এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী জাহান, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, যুক্তরাজ্য ডরসেট আওয়ামী লীগের সভাপতি এআর চেরাগ আলী, আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ, সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খানের এপিএস অসিত রঞ্জন দেব, বিশ্বনাথ পুরাণ বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল মিয়া, সাবেক কমিশনার দিলবর হোসেন, সুয়েব আহমদ, যুবলীগ নেতা সাইদুল ইসলাম প্রমূখ।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/০৫/আগষ্ট/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ