editor
প্রকাশিত: 10:21 PM, November 7, 2021

সুনামগঞ্জে
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে চা খাওয়ার ৫ টাকা বিল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ঘটনায় আহত একজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মৃত ব্যক্তির নাম- আব্দুল জলিল (৩২)। সে জেলার দিরাই উপজেলার জগদল ইউনিয়নের নগদীপুর গ্রামের বাসিন্দা।
আজ রবিবার (৭ নভেম্বর) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- গত রবিবার (৩১ অক্টোবর) সন্ধায় জেলার দিরাই উপজেলার জগদল ইউনিয়নের নগদীপুর গ্রামের চায়ের দোকানদার মুরসালিন মিয়ার সাথে বাবুল মিয়া কথা কাটাকাটি হয়। তারই জের ধরে দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এঘটনায় আব্দুল জলিলসহ উভয়পক্ষের ২০জন আহত হয়। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় আব্দুল জলিলকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এমতাবস্থায় চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
এঘটনার প্রেক্ষিতে মৃত আব্দুল জলিলের বড়ভাই আব্দুস সালাম বাদী হয়ে ২৯জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন। দিরাই থানার ওসি আজিজুর রহমান এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ