admin
প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৫

হামলায় আহত ছমির উদ্দিন
বড়লেখা প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গল্লাসাঙ্গন গ্রামে জমির মালিকানা ও জবরদখল নিয়ে আপন দুই ভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ছোটভাই নজরুল ইসলাম ও তার সহযোগীদের হামলায় বড়ভাই ছমির উদ্দিন রক্তাক্ত আহত হয়েছেন। ২৭ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় গল্লাসাঙ্গন গ্রামের রাস্তার পাশের ক্ষেতের জমিতে এই ঘটনাটি ঘটে। হামলাকারী নজরুল ইসলাম ও ভিকটিম ছমির উদ্দিন উভয়েই স্থানীয় গল্লাসাঙ্গন গ্রামের আব্দুর রশিদের পুত্র।
জানা যায়, গল্লাসাঙ্গন গ্রামের প্রধান রাস্তার সন্নিকটে ছমির উদ্দিনের মালিকানাধীন প্রায় ১একর পরিমাণ ক্ষেতের জমি রয়েছে। নজরুল ইসলাম উক্ত জমির অর্ধেক অংশের মালিকানা দাবী করে আসছে। এনিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। ঘটনার দিন সকাল ১০টার দিকে নজরুল ইসলাম তার ৫/৬জন সহযোগীর একটিদল নিয়ে ছমির উদ্দিনের মালিকানাধীন ঐ জমি জবরদখল করতে যায়। খবর পেয়ে ছমির উদ্দিন ঘটনাস্থলে গেলে উভয় পক্ষে বাকবিতন্ডা ঘটে। একপর্যায় নজরুল ইসলাম ও তার সহযোগীরা ছমির উদ্দিনের উপর হামলা চালায়। তারা কিল, লাথি ও লাঠি দিয়ে তাকে বেদড়ক মারধর করে। লাঠির আঘাতে তার মাথা ফেটে রক্তাক্ত জখমপ্রাপ্ত হয় এবং হাত ভেঙ্গে যায়। এসময় তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত আহত ছমির উদ্দিনকে উদ্ধার করেন। পরে লোকজন তাকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
এ বিষয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছমির উদ্দিন এই প্রতিবেদকের সাথে আলাপকালে বলেন, ক্রয় সূত্রে এই জমির একক বৈধ মালিক আমি। কিন্তু নজরুল ইসলাম গায়ের জোরে এই জমি জবরদখল করতে চায়। সে আমাকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে আজ আমার উপর হামলা চালিয়েছিল। কিন্তু লোকজন ছুটে আসায় আমি প্রাণে রক্ষা পেয়েছি। আমি আইনী প্রতিকার পেতে থানায় গিয়েছিলাম মামলা করতে, কিন্তু থানা পুলিশ আমার মামলা গ্রহণ করেনি নজরুল ইসলামের রাজনৈতিক প্রভাবে। এই অবস্থায় আমি নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা নিয়ে চরম আতংকের মধ্যে রয়েছি।
1 মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব
4 স্টাফ রিপোর্টার: সিলেট সুনামগঞ্জের সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে অবৈধ ভারতীয় পণ্য এবং সীমান্ত রক্ষী বাহিনী কিংবা আইনশৃংখলা বাহিনীর
1 মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় সমিতির মধুবন সুপার
7 স্টাফ রিপোর্টার: সিলেট-০১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নারীরা
5 * সভাপতি বেলাল ও সাধারণ সম্পাদক কামাল * নবগঠিত কমিটিকে খন্দকার মুক্তাদিরের অভিনন্দন স্টাফ রিপোর্টার সিলেট প্রেস মালিক কল্যাণ
6 তৌফিকুর রহমান হাবিব : সিলেটের বিশ্বনাথ উপজেলার রামধানা দক্ষিণ পাড়া জামে মসজিদে একটানা ২ মাস পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের
5 স্টাফ রিপোর্টার: প্রার্থী সমর্থকরা হতাশ। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের মধ্যে আসন সমঝোতার পর সিলেট বিভাগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র
7 আশরাফ উল্লাহ ইমন: সিলেটের কাঁচাবাজারে আবারও সবজির দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে বেশির ভাগ সবজির কেজিতে