admin
প্রকাশিত: ১০:০৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৬
স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় এক সময় রিকশার গ্যারেজ চালাতেন মৃত আমজাদ হোসেনের ছেলে জুয়েল আহমদ। বিক্রমপুর থেকে সিলেটে এসে জীবনসংগ্রাম শুরু করা সেই জুয়েলের হাতে এখন যেন ‘আলাদিন চেরাগ’।
মাত্র কয়েক বছরের ব্যবধানে কয়েক শ’কোটি টাকার সম্পদের পাহাড় গড়ে তুলেছেন তিনি। সাধারণ রিকশার গ্যারেজ থেকে এই উত্থানের পেছনে লুকিয়ে আছে বাংলাদেশ তৈরিকৃত মসজিদ কার্পেটে তুর্কি, ইন্দোনেশীয়, বেলজিয়াম এবং বিদেশি স্টিকার লাগিয়ে সাধারণ মানুষ ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে ভয়াবহ প্রতারণার এক নেপথ্য কাহিনী।
অনুসন্ধানে জানা যায়, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় কার্পেটের ব্যবসার আড়ালে জুয়েলের মূল পুঁজি হলো ‘মিথ্যাচার’। স্থানীয় ব্যবসায়ী নিজাম উদ্দিন, আলমগীর হেসেন, আব্দুল খালেক ও জাফর সাদিকসহ একাধিক ব্যবসায়ীর অভিযোগ, জুয়েল দেশি কমদামি কার্পেটে তুর্কি বা বিদেশি স্টিকার লাগিয়ে কয়েক গুণ বেশি দামে বিক্রি করেন। এমনকি কোর্ট পয়েন্টের কালেক্টর মসজিদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও মাদ্রাসার দান করা অর্থে কেনা কার্পেটেও তিনি এ ধরনের জালিয়াতি করেছেন। এ নিয়ে স্থানীয় ব্যবসায়ী মহলে বেশ কয়েকবার সালিশ-বৈঠক হলেও তার প্রতারণা থামেনি।
জুয়েলের মালিকানাধীন প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে ‘আল মদিনা বস্ত্র বিতান’ এবং ‘আল মদিনা কার্পেট হাউজ’। বন্দর বাজার, লালদিঘিরপার, মহাজনপট্রিতে কার্পেট সামগ্রীর মোট ৪টি শোরুম রয়েছে তার। তার সম্পদের বিবরণী দেখে হতবাক খোদ ব্যবসায়ীরাও। জিন্দাবাজার সিলেট প্লাজা মার্কেটে (ডি ৪/৫নং দোকানের পজিশন মালিক) এই দোকান মাসিক ৪৫ হাজার টাকা ভাড়া নিয়েছেন সাইদ সিকদার এবং লালদিঘির পাড় মেইন রোডে মাসিক ৭৫ হাজার টাকা ভাড়ার কার্পেটের বিশাল শোরুম রয়েছে, অগ্রিম বাবত ১০ লাখ টাকা দিয়েছেন। মহাজনপট্টিতে দারা মিয়া হাজী সাহেবের মার্কেটে প্রায় ৭ শতক জায়গার ওপর ৩ তলা ফাউন্ডেশনের টিন সেডের বড় গেডাউন ও বড় ৪টি দোকান কোঠা। সেখানে ৪-৫ কোটি টাকার কার্পেট মজুদ আছে।
বন্দরবাজার পত্রিকা পয়েন্টে ‘স্বাদ মিষ্টি ঘর’-এর ২য় তলায় জুয়েলের থান কাপড়ের শোরুম। এখানে ২-৩ কোটি টাকার থান কাপড় মজুদ আছে যা বর্তমানে তিনি ৪৫ হাজার টাকায় ভাড়া নিয়েছেন। লাখাউড়া এয়ারপোর্ট রোডে ১২ বিঘা জমি, প্রতি বিঘা জমির মূল্য ৩০ লাখ টাকা, লাখাউড়া মসজিদ সংলগ্ন ১৩ সতক ভূমি যার বর্তমান বাজার মূল্য ৮০-৯০ লক্ষ টাকা। রাগিব রাবেয়া মেডিকেল সংলগ্ন ৪ শতক ভূমি যার বর্তমান বাজার মূল্য ১ কোটি টাকা, ২০২৫ সালে ক্রয় করা ৮নং ওয়ার্ডে ১০ শতক ভূমির ওপর টিনসেড কলোনি, যার বর্তমান বাজার মূল্য ২ কোটি টাকা।
লাল দিঘির নতুন হকার্স মার্কেটে বি ব্লকের ৩৪/৩৫ নং দোকানের পজিশন মালিক, বর্তমান বাজার মূল্য ২০ লক্ষ টাকা, জৈনিক ফাহিম মিয়ার কাছে ১৪ হাজার টাকায় ভাড়া দিয়েছেন এবং ঢাকার মাওয়া পদ্মা রোডে ৪০ শতক জায়গা সহ সিলেটের বিভিন্ন এলাকায় নামে বেনামে সম্পদের পাহাড়। বিভিন্ন দোকান ও মার্কেট থেকে মাসে তার আয় কয়েক লাখ টাকা। এছাড়াও বিপুল পরিমান নগদ টাকা রয়েছে পূবালী ব্যাংকের বন্দর বাজার শাখায়, ইসলামি ব্যাংকের লালদিঘির পার শাখায়, ইউসিবিএল ব্যংকের লালদিঘিরপার শাখায়। খুব অল্প সময়ে বিপুল পরিমাণ অর্থ ও সম্পদের মালিক হলেও সরকারি ভ্যাট ও ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সাধারণ ব্যবসায়ীদের প্রশ্ন, একজন সাধারণ রিকশা গ্যারেজ মালিক বৈধ পথে এত অল্প সময়ে কীভাবে কয়েক শ’কোটি টাকার মালিক হতে পারেন ? এলাকাবাসী এবং সচেতন ব্যবসায়ীরা মনে করেন, ধর্মীয় আবেগকে পুঁজি করে মসজিদ-মাদ্রাসার সঙ্গে এই প্রতারণা বন্ধ হওয়া উচিত এবং প্রশাসনের উচিত তার আয়ের উৎসের সঠিক তদন্ত করা।
1 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে
4 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)
4 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।
5 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
1 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর
1 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
4 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
8 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬