admin
প্রকাশিত: 12:53 PM, November 3, 2026
আক্তার হোসেন
সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামে ১৪ বছরের কিশোর মহিন হাসান বাপ্পিকে নৃশংস হত্যাচেষ্টা ও লুটের মামলার প্রধান আসামিরা জামিনে বেরিয়ে এসে আরও বেপরোয়া হয়ে উঠেছে। আদালতের জামিন পেয়েই তারা মামলার বাদী, ভুক্তভোগী পরিবার ও সাক্ষীদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন এবং মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবার ও সাক্ষীরা। এ বিষয়ে গত ৩১ অক্টোবর ২০২৬ তারিখে ভুক্তভোগী কিশোরের মা নাজমা বেগম বাদী হয়ে জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১৯৩৩) দায়ের করেছেন।
নতুন এই সাধারণ ডায়েরি ও পূর্বের তথ্য অনুযায়ী জানা যায়, গত ২ অক্টোবর ২০২৬ তারিখে ভাগারপাড় গ্রামের কামরান আহমদ, কাউছার আহমদ, আনোয়ার আহমদ, জাকির হোসেন, মামুন মিয়া ও শিল্পী বেগম মিলে ডেকোরেটর ব্যবসায়ী কিশোর বাপ্পিকে ঘরে ঢুকে বালিশ চাপা দিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তার নগদ টাকা ও মোবাইল লুট করে নিয়ে যায় হামলাকারীরা। ওই ঘটনায় জালালাবাদ থানায় একটি নিয়মিত মামলা (নং- ০১/১৮০) রুজু হয়েছিল।
উক্ত মামলার এজাহারভুক্ত আসামি আনোয়ার আহমদ, জাকির হোসেন, মামুন মিয়া ও শিল্পী বেগমসহ অভিযুক্তরা জেল থেকে জামিনে মুক্তিলাভের পরই আরও হিংস্র রূপে আবির্ভূত হয়েছে। জিডিতে উল্লেখ করা হয়, আসামিরা মামলাটি আদালতের বাইরে প্রত্যাহার করে নেওয়ার জন্য বাদীর ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে। মামলা তুলে না নিলে বাদীকে সপরিবারে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেওয়ার এবং মামলার সাক্ষীদের প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে তারা।
এতে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছেন বাপ্পির পরিবার ও সাক্ষীরা। এলাকাবাসী জানান, চিহ্নিত এই সন্ত্রাসী ও চোর চক্রের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। এমনকি বাদীর বড় ভাইয়ের স্ত্রী পারভীন বেগমের দায়ের করা অপর একটি অভিযোগে জালালাবাদ থানায় আরও একটি মামলা (নং- ০১/১২২) বিচারাধীন রয়েছে।
জামিনে এসে আসামিদের এমন লাগামহীন হুমকি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয়রা। অবিলম্বে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জিডি আমলে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগী পরিবার ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার জোরালো দাবি জানিয়েছেন এলাকাবাসী।
নবগঠিত জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম
পরিবেশ সংরক্ষণ আইন ও প্রাকৃতিক ভারসাম্যের কোনো তোয়াক্কা না করে নির্বিচারে টিলা কেটে বসতবাড়ি নির্মাণের প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে গৌতম
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অধিকাংশ নেতা সীমান্ত পেরিয়ে ভারতে আত্মগোপন করেন।
আধ্যাত্মিক নগরী সিলেটের রাজনীতিতে এক পরিচিত ও ত্যাগী নাম ড. নুরুল ইসলাম বাবুল। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে বাংলাদেশ
সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতা ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকারের সাম্প্রতিক এক গোপন সভাকে ঘিরে
কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত