editor
প্রকাশিত: 6:32 PM, June 19, 2021
নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে সিলেট ৯নং ওয়ার্ড কৃষকলীগের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় নগরীর আখালিয়াঘাট এলাকায় বৃক্ষ রোপণ কর্মসূচীর আয়োজন করা হয়। যা পর্যায় ক্রমে সারা ওয়ার্ডে বৃক্ষরোপণ করা হবে। ৯ নং ওয়ার্ড কৃষকলীগ সভাপতি ইকবাল মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম সৌরভের পরিচালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক এড.আব্দুর রকিব বাবলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর কৃষকলীগের সিনিয়র সহ সভাপতি হুসাইন আহমেদ, সহ সভাপতি ডাঃ নজরুল ইসলাম ফারুকী, বিশিষ্ট মুরব্বী আবুল কালাম আজাদ। এ সময় আরো উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি সীফত আলী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান,৭ নং ওয়ার্ড কৃষকলীগের প্রচার সম্পাদক নিজাম উদ্দিন, ৯নং ওয়ার্ড কৃষকলীগের সহ সভাপতি জহির মিয়া, শামীম হোসেন পাপ্পু, গুলজার হোসেন জগলু, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক রুপন দে, ধর্ম বিষয়ক সম্পাদক রাহিত আহমদ, প্রচার সম্পাদক রুবেল আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, অর্থ বিষয়ক সম্পাদক তাজ উদ্দিন বাবরসহ ওয়ার্ড কৃষকলীগ কমিটির নেতৃবৃন্দসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বৃক্ষরোপন অনুষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধিসহ বিভিন্ন ধরণের সৌন্দর্য্যবর্ধক চারা রোপন করা হয়। সিলেট মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রকিব বাবলু বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবী আজ হুমকির মুখে। তাই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করতে হলে বিপুল পরিমাণ গাছ লাগাতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত কর্মসূচি আমরা বাস্তবায়ন করবো।
ডিএসএস/১৯জুন/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ