editor
প্রকাশিত: 3:31 PM, June 27, 2021
ছাতক প্রতিনিধি
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সরকারের পাশাপাশি সমাজের প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। এ ব্যাপারে উপযুক্ত কর্তৃপক্ষের পাশাপাশি জনগণকে এগিয়ে আসতে হবে। সমাজের সকল স্তরের মানুষকে এ সচেতন করে তুলতে হবে। নিরাপদ সড়কের যে দাবি তা দল, মত নির্বিশেষে সকলেরই দাবি। এই দাবির সাথে আমরা সকলেই সম্পৃক্ত। এর সঙ্গে কোনো বিবেধের সুযোগ নেই। এসব দাবি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে আমাদের সকলের কাজ করতে হবে। নিরাপদ সড়ক চাই (নিসচা) ছাতক উপজেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক ও আলোচনা সভায় বক্তারা একথা বলেন।
গতকাল শনিবার বিকেল ৪টায় গোবিন্দগঞ্জ বাজারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাতক উপজেলা শাখার আহবায়ক বিধান দে। ছায়াদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুন্দর আলী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের যুক্তরাজ্য প্রবাসী নানু মিয়া, ছাতক সমিতির প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ছাতক সরকারি কলেজের প্রভাষক মো. আব্দুল হামিদ, নিসচা সুনামগঞ্জ জেলার সভাপতি মোশাহিদ আলম মহিম তালুকদার, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক হোসেন, পল্লীবিদ্যুৎ সমিতির সভাপতি আব্দুর রহিম, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির সভাপতি রুহুল ইসলাম পলাশ। সভার শুরুতে স্বাগত বক্তব্যে রাখেন সদস্য সচিব পংকজ দত্ত।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সদস্য মো. খলিলুর রহমান, মো. আব্দুল বাছিত, মো. আবুবকর, মো. রিপন চন্দ্র দাশ, সালেহ আহমদ, কাওছার আহমদ, মো. ফয়জুল ইসলাম, মো. আরজু মিয়া, মো. জহির আলী, মো. আজিজুর রহমান, রেজ্জাদ আহমদ, মো. দিলোয়ার হোসেন, রঞ্জন কুমার চত্রবর্তী শাওন, হারান চন্দ্র দাস, মো. ইছুব আলী, মো. ছায়াদ মিয়া, মো. আবদুল হালিম শিপন, মো. খায়রুল আমিন, শংকর দত্ত, নিরঞ্জন দেবনাথ, নেপুর দাস প্রমুখ।
ডিএসএস/২৭ /জুন/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ