editor
প্রকাশিত: 8:08 PM, July 4, 2021
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
মহামারি করোনার সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় জনসচেতামূলক প্রচারনায় করা হয়েছে। রবিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার সদরের জগন্নাথপুর বাজারে ৪২ বীর সিলেটের ব্রিগ্রেডিয়ার জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমদ এই প্রচারণা করেছেন।
প্রচারণা শেষে তিনি পৌর পয়েন্ট গণমাধ্যম কর্মীদের বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে আমরা স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে মাঠে কাজ করছি। জনসচেতনতাই পারে করোনার সংক্রমণ ঠেকাতে। এ জন্য স্বাস্থ্যবিধি মানতে হবে। খুব জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের না হওয়ার জন্য সবার প্রতি আহবান জানান। তিনি আরো বলেন, এই কঠিন পরিস্থিতিতে আপনি নিরাপদ থাকুন, আপনার পরিবারকে নিরাপদে রাখুন। অন্যকে নিরাপদে থাকতে উৎসাহিত করতে হবে। সকালের ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে করোনার সংক্রমণ রোধ সম্ভব হবে বলে তিনি জানিয়েছেন। করোনাকালিন সময়ে বেকার হয়ে পড়া অসহায় ও দরিদ্রদের মধ্যে সরকারি কোনো সহায়তা দেওয়া হবে কিনা গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি সহায়তা আসছে। নির্দেশনা পেলে আমরা সুষ্ঠুভাবে ত্রাণ সহায়তা বিতরণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুপম দাশ অনুপ, কমান্ডার ১১ পদাতিক ব্রিগেড লে: কর্নেল সাইফুল ইসলাম, ক্যাপ্টেন আশিক হোসেন, ওয়ারেন্ট অফিসার শওকত হোসেন, জগন্নাথপুর থানার উপপরির্দশক (এসআই) রফিক আহমদ প্রমুখ।
এ দিকে সকালে জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাশ অনুপের নেতৃত্বে জগন্নাথপুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে তিন হাজার ৩শ’ টাকা জরিমানা করা হয়েছে।
বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি
ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়
সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা